ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজারে আজ বিএনপির প্রতিরোধ মিছিল, নেতৃত্ব দেবেন এমপি কাজল
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড

প্রচ্ছদ >

গ্রাম বাংলা

শিবচরে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকসহ আহত ২

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় খবির খাঁন (৭৫) ও মোটরসাইকেল চালক মিনহাজ (১৫) দুজনেই আহত হয়। রবিবার(২২ ডিসেম্বর) সকালে উপজেলার দ্বিতীয়খন্ড এলাকার আঞ্চলিক সড়কে দূর্ঘটনাটি ঘটে।

আহত খবির খাঁন দ্বিতীয় খন্ড ইউনিয়নের নদীরপাড় মৃধাকান্দি গ্রামের মৃত মজিদ খাঁনের ছেলে। মোটরসাইকেল চালক মিনহাজ, বহেরাতলা উত্তর ইউনিয়নের চরগজারিয়া সরদার কান্দি গ্রামের কাশেম সরদারের ছেলে।
মিনহাজ বীর মুক্তিযুদ্ধা মো: রেজাউল করিম তালুকদার সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে খবির খাঁন অটোরিকশা থেকে নামার সময় পিছন থেকে আসা মোটর সাইকেলটি সজোড়ে ধাক্কা দিলে খবির খান মাটিতে পড়ে যায়। মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় মোটর সাইকেলটি। পড়ে স্থানীয়রা তাদের দুইজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্মরত চিকিৎসক খবির খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।’

শেয়ার করুনঃ

© All Rights Reserved.