ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান

প্রচ্ছদ >

অন্যান্য

বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের আয়োজনে দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ। বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী থানার ওসি শওকত আলী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিয়েল মার্ডি, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সহ-সভাপতি রশিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, কোষাধ্যক্ষ মাজেদুল ইসলাম হৃদয় প্রমুখ ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরাফাত হোসাইন, বালিয়াডাঙ্গী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম, সহ-সাংগঠনিক সম্পাদক নুরে আলম সাদ্দাম, দপ্তর সম্পাদক হাসান আলীসহ সদস্য মনিরুজ্জামান অনিক সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ তার বক্তব্যে বলেন, সীমান্তঘেষা উপজেলার শীতার্ত মানুষগুলোর কষ্ট লাঘব করতে গণমাধ্যম ও উপজেলা প্রশাসন একসাথে কাজ করছে। স্থানীয় বৃত্তবানদেরকেও শীতার্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.