ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

রাবার প্লট নবায়নের দাবি করেছেন বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশন

বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা সোমবার, ৩০ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর কাজীর দেউরী ভিআইপি টাওয়ার স্যাম’স রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন এর সভাপতিত্বে

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫, বি-৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন কোহিনুর কামাল এমজেএফ। সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করেন এসোসিয়েশনের মহাসচিব মইনুল ইসলাম।

এসোসিয়েশনের সাধারণ সদস্য অধ্যক্ষ মুকতাদের আজাদ খান ‘র সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এসোসিয়েশনের উপদেষ্টা অধ্যাপক কাজী শাহাদাৎ হোছাইন, বীর মুক্তিযোদ্ধা ছলিমুল হক চৌধুরী, আজিজুর রহমান খান, আ.ত.ম জাফরুল আলম ও মোহাম্মদ ফজলুল কাদের।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসোসিয়েশনের গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ সানাউল্যাহ, সাবেক সভাপতি মুহাম্মদ হারুন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ ভুলু ও সহ-সভাপতি আলাউদ্দিন, লামা রাবার ইন্ডাস্ট্রিজ পিএলসি’র এমডি মোঃ জহিরুল ইসলাম, সহ-সভাপতি মোমিনুল হক চৌধুরী, সাবেক সহ-সভাপতি নুরুল আফসার, লামার বাগান মালিক এম.আব্দুর রহিম, নাইক্ষ্যংছড়ির বাগান মালিক মুহাম্মদ রফিক, কক্সবাজারের বাগান মালিক অ্যাডভোকেট নুরুল ইসলাম, ঈদগাঁ’র বাগান মালিক অহিদুল আলম, বাগান মালিক জাহানারা আরজু ও মোশকুরা জামান বেলী, নিরিবিলি রাবার প্লটের প্রতিনিধি সুজন বড়ুয়া প্রমুখ। বক্তারা রাবার প্লট নবায়ন, রাবারকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা করে কার্যকর করা, ভ্যাট-ট্যাক্স প্রত্যাহার, আমদানির উপর ৫০% শুল্ক আরোপ, বাংলাদেশ রাবার বোর্ডে কমপক্ষে সাতজন বাগান মালিককে সদস্য হিসেবে অন্তর্ভুক্তি করার জোর দাবি জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.