ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

চট্টগ্রামের কর্ণফুলীতে ৩৮ চোরাই মোবাইলসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে মুঠোফোন চোর চক্রের একজন সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৮টি চোরাই মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

সোমবার ৬ জানুয়ারি রাত ১০ টার দিকে শিকলবাহা জামালপাড়া ও ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম গোয়েন্দা মহানগর (উত্তর- দক্ষিণ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামি হলেন , মোঃ ইমাম হোসেন আতিক (২৬)। চরপাথরঘাটা (২ নম্বর ওয়ার্ড) রমজান আলী শাহ মাজার এলাকার সিদ্দিক আহমেদের বাড়ির নুর হোসেনের ছেলে।

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জামালপাড়া ও ব্রীজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মুঠোফোন ছিনতাই চক্রের সঙ্গে জড়িত। এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে আশপাশের এলাকায় চোরাই মুঠোফোন বেচাকেনা করে আসছেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, মোবাইল চোর চক্রের একজন সদস্যকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.