ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

অপরাধ

সিএমপি,র অভিযানে অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক ৩

বায়েজিদ বোস্তামী থানার পুলিশের অভিযানে
চান্দগাঁও থানা পুলিশ ও ডিবি পুলিশের সহায়তায়
একটি চৌকস  অভিযান টিম গোপন সংবাদে অস্ত্রধারী দুর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ ০৩ জন গ্রেফতার করে।

৯ জানুয়ারি,বৃহস্পপতিবার, বিকাল ৫টায় চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকাস্থ ফোর এইচ ফ্যাশনের সামনে হইতে প্রধান আসামী মোঃ বোরহান’কে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ধৃত আসামী মোঃ বোরহান চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফাইভ স্টার ও Eight Murder এর আসামী দুবাই সাজ্জাদ এর ঘনিষ্ট সহযোগী এবং ট্রিপল মার্ডারের পলাতক কুখ্যাত দুর্ধর্ষ সন্ত্রাসী বুড়ির নাতি সাজ্জাদ এর ঘনিষ্ট সহযোগী হিসাবে পরিচিত।

উল্লেখ্য যে,(বায়েজিদ বোস্তামী থানার মামলা নং-০৫, তাং-০৫/০১/২০২৫ ইং, ধারা- ১৪৩/৩৪১/ ৪৩৫/৪২৭/৩৮৫/৫০৬ পেনাল কোড ১৮৬০) উক্ত আসামি বোরহানের নেতৃত্বে ইতোপূর্বে গ্রেফতারকৃত সন্ত্রাসী আসামি ইমন ও বেলালসহ তাদের সহযোগীরা গত ০৫/০১/২০২৫ ইং অক্সিজেন কেডিএস গার্মেন্টসের জুটবাহী গাড়ি ফ্যাক্টরী হতে বাহির হওয়ার পর অস্ত্র ঠেকিয়ে ফাঁকা গুলি করে গাড়ী হতে জুট নামিয়ে আগুন ধরিয়ে দেয় এবং চাঁদাদাবী করে। আসামী বোরহান, ইমন ও বেলাল অস্ত্রধারী চাঁদাবাজ ও দুর্ধর্ষ সন্ত্রাসী। তারা অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজী, ছিনতাই, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, জায়গা দখলসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছে মর্মে জানা যায়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.