ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অপরাধ

সীতাকুণ্ডে টিএসপি সার বোঝাই ট্রাক জব্দ,আটক ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩০০ বস্তা টিএসপি সার বোঝাই একটি ট্রাক সহ ৪ জনকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত ২টা নাগাদ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন বড় দারোগারহাট এলাকায় ৩০০ বস্তা টিএসপি সার বোঝাই একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটি চট্টগ্রাম থেকে সার নিয়ে ঢাকার পথে যাচ্ছিল। ট্রাকে মোট চারজন মানুষ ছিলেন। তারা সারের বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ সারসহ ট্রাকটি আটক করে এবং সার পাচারে জড়িত ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে উক্ত ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত চার যুবক হল চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা মোহাম্মদ খলিল (৩২), দিনাজপুরের মোহাম্মদ রবিউল (৩০), মোহাম্মদ সাজু (৩৪) ও মো. রাকিবুল (৩২)। জিজ্ঞাসাবাদে তারা সারগুলো নীলফামারী নিয়ে যাচ্ছে বলে জানায়। তবে সারগুলো তাদের বলে দাবি করলেও দীর্ঘ সময় অপেক্ষার পরও তারা এ বিষয়ে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। শেষে সীতাকুণ্ড থানার এএসআই আতিকুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।

এস আই আতিকুর বহমান বাংলাকে জানান এ ঘটনায় চারজন’কে গ্রেফতার করা হয়।পরে তাদেরকে কোর্টে চালান করা হয়।এছাড়া সার ও গাড়ি সীতাকুণ্ড থানার হেফাজতে আছে বলে জানান তিনি।

ওসি মোহাম্মদ মজিবুর রহমান বলেন, সারগুলো যে তারা কিনেছেন সে নথিপত্র চাইলে তারা দেখাতে পারেনি। এসব সার তারা কোথা থেকে পেল তারও সদুত্তর দিতে পারেনি। ধারণা করা হচ্ছে অবৈধভাবে সারগুলো চট্টগ্রামের টিএসপি সারকারখানা থেকে নীলফামারী পাচার করা হচ্ছিলো। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও তিনি জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.