ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

ইসলামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের ১১ম মৃত্যু বার্ষিকী পালিত

জামালপুরের  ইসলামপুরের বিশিষ্ট ক্রীড়াবিদ ও ইসলামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা  সাধারণ সম্পাদক মরহুম সোহরাব হোসেনের ১১ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে শনিবার (১ মার্চ) সন্ধায় ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মােরাদুজ্জামানের সভাপতিত্বে  প্রেসক্লাবের আয়োজনে দোয়া ও মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মেয়র পদপ্রার্থী নাজিম হোসেন নোমান।

বিশেষ অতিথি  ছিলেন, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,যুগান্তর প্রতিনিধি রহিমা সুলতানা মুকুল, মোহনা টিভি জেলা প্রতিনিধি ওসমান হারুনী, ইত্তেফাক প্রতিনিধি লিয়াকত লায়ন, জবাবদিহি প্রতিনিধি আলমাছ হোসেন আওয়াল, ইসলামপুর প্রেসক্লাবের কােষাধ্যক্ষ সাংবাদিক রোকনুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক এস এম হােসেন রানা, হেলাল উদ্দিন হেলাল, হোসেন শাহ ফকির, সুমন খন্দকার, মাইটিভি প্রতিনিধি মাইনুল ইসলাম, জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ এনামুর রকিব,আরেফিন সুমন, গ্লোবাল টিভি জেলা প্রতিনিধি ফিরোজ শাহ, আব্দুল মজিদ প্রমুখ।

স্মূতিচারণ করে বক্তব্য রাখেন, মরহুম সোহরাব হোসেনের বড় ছেলে আসনাদ হোসেন সােহান, বড় ভাই দেলোয়ার হোসেন, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন।

পরে মরহুম সোহরাব হোসেনসহ সকল মরহুম সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আশরাফুল উলুম মাদরাসার মোহতামিম আব্দুল খালেক।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.