ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

অন্যান্য

মোংলায় ২নং ওয়ার্ড জামায়াতের  ইফতার মাহফিল  

বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর ২ নং ওয়ার্ডের উদ্যোগে ১৪ ই মার্চ শুক্রবার বিকালে ইসলামী আর্দশ একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ে এক বিশাল আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  রামপাল-মোংলা বাগেরহাট ০৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এবং বাগেরহাট জেলা নায়েবে আমীর এ্যাড: মাও: শেখ আঃ ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা পৌর জামায়াতের আমীর এম এ বারী, মোংলা উপজেলা নায়েবে আমীর ও বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক মাওলানা কোহিনুর সরদার, পৌর নায়েবে আমীর মুফতি মাও: মনিরুজ্জামান, পৌর জামায়াতের সেক্রেটারী এ্যাড: মো: হোসেন, পৌর জামায়াতের সহ- সেক্রেটারী মো: আবিদ হাসান, মোংলা পৌর ওলামা বিভাগের সভাপতি মাও: আব্দুর রহমান, পৌর জামায়াতের সাবেক সেক্রেটারী ইদ্রিস আলী মোল্যা, টি এ ফারুক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ জামায়াত নেতা আবু সাইদ খান, মোংলা পৌর জামায়াতের ২ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, ৭ নং ওর্য়াড জামায়াতের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মোংলা পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফাসহ অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন, মোংলা পৌর জামায়াতের ২ নং ওয়ার্ডের সেক্রেটারী মো: মাহমুদ হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মোংলা পৌর জামায়াতের ২ নং ওয়ার্ডের সভাপতি মো: রবিউল ইসলাম। এ সময় বক্তরা মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে মুক্তাকী হওয়ার প্রচেষ্টা ও মাহে রমজানের গুরুত্ব তাৎপর্য ও শিক্ষাসহ যাকাত ও ফিতরা আদায়ের গুরুত্ব এবং প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়ার মাধ্যমে ইফতার অনুষ্ঠান সমাপ্তি করা হয়।#

শেয়ার করুনঃ

© All Rights Reserved.