ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

সীযুপ্রফার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

চট্টগ্রাম (সীতাকুণ্ড)
সীতাকুণ্ডের সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন সীতাকুণ্ড যুব প্রগতিশীল ফাউন্ডেশন সীযুপ্রফা এর উদ্যোগে ২০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে
শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে। কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ হলরুমে আজ দুপুর ১২.৩০ টা হতে
সংগঠন এর সেক্রেটারি সাংবাদিক মালিকুল আজিমের সঞ্চালনায় সভাপতি মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সীযুপ্রফা মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ ইং এর আহবায়ক ও সীতাকুণ্ড স্টুডেন্ট্স ফোরাম এসএসএফসি সভাপতি, সাংবাদিক মোহাম্মদ ইউনুস, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সীযুপ্রফার প্রতিষ্ঠাতা, সংগঠক মোহাম্মদ জাকির হোসেন, মোঃ আরমান, মোঃ সাইমন, মোঃ তারেক সহ প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মান উন্নয়ন ও ভবিষ্যৎ মেধাবী স্টুডেন্ট তৈরির জন্য সামাজিক সংগঠন অপরিহার্য বলে জানান। সকল স্টুডেন্ট দের সর্বোচ্চ সহযোগিতা একান্তভাবে কামনা করছেন সকলে।
সামনে আরো নানারকম ভালো ও মহতি অনুষ্ঠানের আয়োজন করবে সংগঠনটি।

সংগঠনের সকলের সর্বোচ্চ সহযোগিতা ও দোয়া একান্তভাবে কামনা করেছেন বক্তারা এবং একসাথে আগামীর নতুন সীতাকুণ্ড গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলেও জানান বক্তারা।
এসময় ফিলিস্তিনের মুসলমানদের উপর ইসরায়েল কর্তৃক বর্বর গণহত্যা বন্ধের প্রতিবাদ ও ভারতের বিতর্কিত ওয়াক্ফ বিল বাতিল করার জন্য নিন্দা জানানো হয়।
আগামীতে সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।।

সূত্রঃ সাপ্তাহিক বহমান বাংলা, সীতাকুণ্ড উপজেলা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.