ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে ঝরে গেল আরো একটি প্রাণ

আজ (২৩ ই এপ্রিল) রোজ বুধবার দুপুর ২:০০ ঘটিকায় হাটহাজারী উপজেলাধীন চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সরকার হাট বালু শাহ মাজার গেটের দক্ষিণ পাশে মোটরসাইকেল ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়।
স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক)পাঠিয়ে দেয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। চিকিৎসাধীন তিনজনের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির নাম মোঃ সাজ্জাদ (২৫),পিতা মোহাম্মদ আবুল কালাম,গ্রাম:টেক্সটাইল শাহ আলম কাটারের বাড়ি, থানা: বায়জিদ (সিএমপি) চট্টগ্রাম।

আহতরা হলেন: ১. শোয়াইব আহমদ, ২. মোহাম্মদ ইকবাল,৩. রুবায়ের।

এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সাজ্জাদ ও তার বন্ধুরা মোটরসাইকেল যোগে দ্রুত গতিতে একটি বিবাহের অনুষ্ঠানে যাচ্ছিল । এবং অপর দিক থেকে অটোরিকশা আসছিল । এতে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের কাছে এলাকাবাসীর প্রাণের দাবি, চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক যেন ওয়ান বাই ওয়ান রোড করা হয়। তারা বলেন, এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনায় হয় এবং অনেক মায়ের বুকখালি হয়। যেহেতু প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস সাহেবের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীতে, তাই তিনার কাছে আমাদের প্রাণের দাবি,অতি দ্রুত যেন এই সড়ক ওয়ান বাই ওয়ান রোডে পরিণত করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.