ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান

প্রচ্ছদ >

অন্যান্য

সীতাকুন্ডে পার্কিং স্থান দখল করে চলছে কাঠ ব্যবসা

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার জোড়ামতল এলাকায় গাড়ি পার্কিংয়ের নির্ধারিত স্থান দখল করে চলছে রমরমা কাঠ ও লাকড়ির ব্যবসা। এতে প্রতিদিন সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে, ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দা ও চালকরা।
সংবাদ সূত্রে জানা গেছে, কিছু প্রভাবশালী ব্যক্তি দীর্ঘদিন ধরে রাস্তার পাশে থাকা পার্কিং স্থান দখল করে অবৈধভাবে কাঠের ব্যবসা চালিয়ে আসছেন। প্রতিদিন ট্রাক ও পিকআপ ভর্তি কাঠ এনে সেখানে নামানো, কাটা ও মজুদ করা হয়। এর ফলে পার্কিংয়ের স্থান কার্যত অচল হয়ে পড়েছে, আর মূল সড়কের পাশে কাঠের স্তূপে জায়গা সংকট তৈরি হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী বলেন, গাড়ি রাখার জায়গা পাই না। কাঠের স্তূপের কারণে যানজট লেগেই থাকে, মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে।
একজন ট্রাকচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্কিংয়ের জায়গা দখল থাকায় ট্রাক রাস্তার পাশে রাখতে হয়। এতে ট্রাফিক পুলিশ এসে জরিমানা করে।
স্থানীয় সচেতন মহল অভিযোগ করে বহমান বাংলা’কে বলেন, প্রশাসনের নিয়মিত তদারকি ও আইনি ব্যবস্থা না নেওয়ার কারণেই এসব অবৈধ দখলদারিত্ব দিন দিন বেড়ে যাচ্ছে। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.