ভূমিকম্পের ঝুঁকিতে সারা দেশ। দেশে ৮০ ভাগ বহুতল স্থাপনা অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ। টেকনিক্যালি মেরামত সংস্কার করা না গেলে ভেঙে ফেলার নির্দেশ বিশেষজ্ঞদের মতে।
সম্প্রতি ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক না কাটতেই আবারো ভূমিকম্প হয়েছে। ভয়ে আতঙ্কে ঝুঁকিতে সারা দেশ। নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই ঢাকার সাভারের বাইপাইল এলাকায় আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল তিন দশমিক তিন।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রে দায়িত্বরত পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল সারা দেশ জুড়ে অনুভূত ভূমিকম্পে দেশের বাহিরে কলকাতা ও প্রভাব ফেলেছে। ভূমিকম্পে সৃষ্ট চিহ্ন নরসিংদীজুড়ে, ফেটে ৭-৮ ইঞ্চি ফাঁকা হয়ে গেছে মাটি। তিনি নি বলেন, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইন।
উল্লেখ্য : এর আগে শুক্তবার সকালে ঢাকা থেকে ১৩ কিলোমিটার পূর্বে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে দুই শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন
নরসিংদীতে মাধবদীতে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল। সেখানে ছাদের রেলিং ভেঙে অর্ধশতাধিক আহত। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ সময় যত বারছে ক্ষয়ক্ষতির পরিমাণ আশংকাজনক ভাবে সামনে আসছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। বাংলাদেশে এমন ভূমিকম্প হওয়ারই কথা। রিখটার স্কেলে ৬ মাত্রার ভূমিকম্প হলে সবকিছু ভেঙে পড়ার আশঙ্কা আছে। আজকের এই ভূমিকম্পের পর সবাইকে সচেতন ও সাবধান হতে হবে। পরিকল্পনা বিহীন ঝুঁকিপূর্ণ স্থাপনা থেকে সতর্ক বিরত সাবধান দূরে থাকতে হবে।





