ঢাকা, , , ,
সর্বশেষ
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২

প্রচ্ছদ >

অপরাধ

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন আসামিকে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেফতারদের মধ্যে একজনকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে পুলিশ। এছাড়া সাতজন মাদকসেবী, চারজন বিভিন্ন ধর্তব্য অপরাধে অভিযুক্ত এবং একজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পাঠানো তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে চোর-ছিনতাইকারীসহ অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেফতার হওয়া শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত আশিকুল ইসলাম প্রকাশ আশিক (৩২) কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের মধ্যম বাহারছড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে তিনটি গ্রেফতারি পরোয়ানা এবং একাধিক মামলা তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতার সাত মাদকসেবী হলেন—পীর মোহাম্মদ (৪৬), আরিফ (৩০), মো. ইসমাইল (২৫), খালিদ করিম প্রকাশ রাহি (২২), মাসুদ হাসান প্রকাশ সুরুজ (২৫), মো. আব্দুল হালিম (৩৩) ও মো. কাউছার (২২)।
এছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাওহিদ ইসলাম তাসিফ (২৩) এবং বিভিন্ন ধর্তব্য অপরাধে জিলানুর রশিদ অন্তু (৩১), মো. আমির (২০), মো. জুবাইর (২০) ও আলাউদ্দিন (১৮) গ্রেফতার হয়েছেন।
পুলিশের পাঠানো তথ্যে আরও বলা হয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্য। তবে তাদের বিরুদ্ধে কিশোর গ্যাং-সংশ্লিষ্টতার ধরন, পৃথক অপরাধের বিবরণ কিংবা এ বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.