ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

বিজ্ঞান ও প্রযুক্তি

প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে দেওয়া হয়। এর মধ্য দিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ।
পরীক্ষামূলক এই সংযোগের আওতায় উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি সম্পন্ন করা হবে গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা।
পরবর্তী সময়ে এসব পরীক্ষা সম্পন্ন করতে বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করা হবে কেন্দ্রটি। এ পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের পারফরম্যান্স এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয়ের বিষয়গুলো নিবিড়ভাবে যাচাই করা হবে।
এর আগে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানিয়েছিলেন, গ্রিডে বিদ্যুৎ যুক্ত করার আগে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত হলেই অনুমোদন দেবে সংস্থাটি। উল্লেখ্য, প্রথম ইউনিটের গ্রিড সংযোগ মানে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ করা। এর অর্থ পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নয়। বরং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএয়ের নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে সক্ষমতা বাড়ানোর পরীক্ষামূলক পর্যায়ের সূচনা।
নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত মেনে প্রথম ইউনিট থেকে কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে ১০০ শতাংশে উন্নীত করতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে। এ প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে। এ সময় রিয়েক্টর, টারবাইন, জেনারেটর ও স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ যন্ত্রপাতির কার্যকারিতা পরীক্ষা করা হবে। প্রয়োজনে বিভিন্ন সময়ে কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ রেখে উৎপাদন ও সরবরাহ কমানো বা বাড়ানো হতে পারে।
পরীক্ষামূলক পর্যায়েও গ্রিডে সরবরাহ করা বিদ্যুৎ গ্রাহকরা ব্যবহার করতে পারবেন। তবে এ সময়ে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বেজলোড বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। পরমাণু শক্তি কমিশনের দুজন কর্মকর্তা আগামী সময়কে জানিয়েছেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী ২১ নভেম্বর রূপপুরের বিদ্যুৎ চূড়ান্তভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এর আগে পরীক্ষামূলক সংযোগ দেওয়া হয়েছে, যাতে চূড়ান্ত সংযোগের সময় কোনো সমস্যা না হয়। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয় থাকায় নির্দিষ্ট সময় বলা কঠিন।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়া উপলক্ষে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে সরকারের। এতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। সে ক্ষেত্রে ২১ নভেম্বরের আগে কিংবা পরেও আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ গ্রিডে যুক্ত করার আয়োজন হতে পারে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.