ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সড়ক দুর্ঘটনায় চাচা- ভাতিজার মৃত্যু

চট্টগ্রাম হাটহাজারীতে আজ(২৩ নভেম্বর) রোজ রবিবার হাটহাজারী উপজেলাধীন চট্টগ্রাম রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের লালিয়ারহাট মিস্ত্রিঘাটা এলাকায় ভোর ৫:৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাটহাজারী পৌরসভাধীন ৪ নং ওয়ার্ড আলীপুর এলাকার চাঁনগাজী চৌধুরী বাড়ির ইফতেখার রাহাত (৩০) এবং একই বাড়ির মরহুম নুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ পুত্র আবিদুল হাসান (৩৫) তারা সম্পর্কে চাচা ভাতিজা।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে লালিয়ারহাট এলাকায় তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশা (চট্ট মেট্টো-থ ১৩-৮২২৪) হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এ বিষয়ে রাউজান হাইওয়ে থানার ওসি মোহাম্মদ উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে মৃতদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে

শেয়ার করুনঃ

© All Rights Reserved.