ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক

প্রচ্ছদ >

ধর্ম ও জীবন

ডা. এখলাছ উদ্দিন: একজন সৎ , ত্যাগী, নিবেদিতপ্রাণ নেতা ও মানবিক চিকিৎসক

 

আজ ডা. এখলাছ উদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী, সময় কত দ্রুত চলে যায় কিন্তু তাঁর শূন্যতা, তাঁর অবদান, তাঁর মানবিকতার ছাপ আজো ঠিক একইভাবে হৃদয়ে বাজে। তিনি ছিলেন শুধু একজন রাজনীতিবিদ নন; ছিলেন একজন সৎ, ত্যাগী, আদর্শিক, নিবেদিতপ্রাণ নেতা।সীতাকুণ্ড আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী, মানুষের দুঃখ ও সংগ্রামের পথে এক অক্লান্ত পথযাত্রী।

ডা. এখলাছ উদ্দিন ছিলেন একজন চিন্তাশীল বুদ্ধিজীবী, নির্ভীক লেখক এবং মানবিক চিকিৎসক। মানুষের প্রতি তাঁর ভালোবাসা ছিল নিখাদ ও নিঃস্বার্থ। রোগীর বিছানার পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়া হোক কিংবা রাজনৈতিক মুরব্বিদের অসহায় মুহূর্তে শক্তি জোগানো, তিনি সর্বদাই ছিলেন কর্মে, নীতিতে ও আদর্শে অটল।

আওয়ামী লীগের দুর্দিনে যখন ভয়, শঙ্কা ও চাপের রাজনীতি মানুষকে পিছিয়ে দিত, তখন তিনি ছিলেন দলকে রক্ষা করার একজন সাহসী কাণ্ডারী। দল ও দেশের প্রতি তাঁর অঙ্গীকার ছিল অটুট। অন্যায়, অবিচার এবং স্বৈরাচারের বিরুদ্ধে তিনি ছিলেন আলোর মতো দৃঢ়। তাঁর সংগ্রামী চেতনা তরুণ প্রজন্মের জন্য আজও অনুপ্রেরণা।

ডা. এখলাছ উদ্দিন একজন লেখক হিসেবেও মানুষের মনের কথা তুলে ধরতেন। সমাজ, রাজনীতি, সংস্কৃতি, যে বিষয়ে লিখতেন, সেখানে সত্য, বস্তুনিষ্ঠতা ও জ্ঞানের গভীরতা স্পষ্ট হয়ে ফুটে উঠত। তিনি ছিলেন কলম ও বিবেক দু’য়ের সমন্বয়ে এক উজ্জ্বল ব্যক্তিত্ব।

আজ তাঁর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করা মানে -একজন সৎ মানুষের প্রতি শ্রদ্ধা,একজন আদর্শিক রাজনীতিকের প্রতি কৃতজ্ঞতা,একজন মানবিক চিকিৎসকের প্রতি সম্মান,একজন চিন্তাশীল মানুষ,বুদ্ধিজীবীর প্রতি গভীর ভালোবাসা।

তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন সততা, নীতি ও ত্যাগের যে দৃষ্টান্ত, তা আমাদের প্রজন্মকে সঠিক পথে, সত্য পথে, মানবিক পথে এগিয়ে নিয়ে যাবে।

আল্লাহ ডা. এখলাছ উদ্দিনকে জান্নাতুল ফেরদৌস দান করুন।তাঁর আত্মার প্রতি গভীর শ্রদ্ধা ও দোয়া।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.