ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

অন্যান্য

দ্বিমুখী মানুষের মুখোশ: এক নির্মম বাস্তবতা

 

আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, একান্তে আপনার প্রশংসা করবে,আপনাকে সম্মান দেখাবে, আপনার চিন্তাভাবনার সঙ্গে সায় দেবে।আপনাকে সমর্থনের আশ্বাস দেবে কিন্তু যখন সময় আসে প্রকাশ্যে দাঁড়ানোর,তখন তারা নিঃশব্দে অদৃশ্য হয়ে যায়।জনসমক্ষে আপনাকে সমর্থন জানাতে তারা ভয় পায়। এরা একাই আপনাকে বাহবা দেবে, কিন্তু কারও সামনে আপনার প্রশংসা করবে না।সোশ্যাল মিডিয়ায় আপনাকে নিয়ে ভালো কথা বলবে না, কখনো কোনো সমাবেশে বা আড্ডায় আপনাকে নিয়ে ইতিবাচক মন্তব্য করবে না।বরং আড়ালে গিয়ে আপনারই সমালোচনা করবে।এই মানুষগুলো আসলে দ্বিমুখী,একদিকে হাসিমুখ, অন্যদিকে বিষদাঁত।
একাকী প্রশংসা, আর আড়ালে সমালোচনা এটাই তাদের স্বভাব।এরাই হিপোক্রেট।
এদের সঙ্গে সম্পর্কও এক অদ্ভুত জায়গায় আটকে থাকে।তারা আপনাকে পুরোপুরি ছেড়েও যায় না, আবার আপনাকে আপন মানুষ হিসেবেও মানতে চায় না।সম্পর্কটা ঝুলে থাকে এক অচেনা, অস্বস্তিকর জায়গায়,যেখানে আছে নিকটতার ভান, কিন্তু নেই বিশ্বাসের উষ্ণতা।এদের সম্পর্ক ঝুলন্ত সেতুর মতো, না ছিন্ন হয়, না দৃঢ় হয়।এরা কাছাকাছি থাকে শুধু নিজেদের স্বার্থে, মন থেকে সুবিধাজনক দূরত্বে থাকে।
এদের সাথে কথা হয়, কিন্তু হৃদয়ের সংযোগ হয় না।স্বার্থের দরকারে কাছে আসে, স্বার্থ ফুরোলে দূরে সরে যায়।
রাজনীতিতেও এই শ্রেণীর লোকের সংখ্যা কম নয়।
কিছু মানুষ দেখবেন ব্যক্তিগত মেসেজে বঙ্গবন্ধুর আদর্শের কথা বলবে, শেখ হাসিনার উন্নয়নের কথা বলবে, ’৭১-এর মুক্তিযুদ্ধের কথা বলবে, রাজাকারদের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতা দেবে,কিন্তু জনসমক্ষে?
এক বিন্দুও সাহস নেই।সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের পক্ষে একটি শব্দ লিখবে না, একটি মন্তব্য করবে না, একটি লাইকও দেবে না।
কারণ এরা চায়, আবার যেদিন আওয়ামী লীগের সুদিন আসবে, সেদিন তারা সামনে এসে কণ্ঠ মেলাবে;যখন দুঃসময়, তখন তারা গা-ঢাকা দিয়ে থাকবে।এই শ্রেণীর মানুষই প্রকৃত সুবিধাবাদী,এদের চরিত্রই ভয়ানক।এদের চরিত্রই সবচেয়ে বিপজ্জনক।

বছরের পর বছর আওয়ামী লীগের ছায়ায় থেকে, সুযোগ নিয়ে, লাভবান হয়ে সেই দলকেই ধীরে ধীরে দুর্বল করে দিয়েছে তারা।একদিকে দলকে ব্যবহার করেছে,অন্যদিকে দলের শক্তিটা ক্ষয় করেছে নিজেদের কাপুরুষতা দিয়ে,স্বার্থপরতা দিয়ে।
এরা বরাবরই আওয়ামী লীগের পেছনে দাঁড়িয়ে থেকেছে,কিন্তু প্রয়োজনের সময়ে কখনো সামনে আসেনি।বরং দলের শক্তি কমিয়েছে, মানুষের আস্থা নষ্ট করেছে, এরা লুঙ্গির নিচে লুকিয়ে থাকা সেই ছায়ামানুষ, যারা দলের নাম ব্যবহার করে সুবিধা নেয়,
কিন্তু দলের সংকটে গায়েব হয়ে যায়।

যারা এতোদিন নিজেদের সুশীল সমাজ বলে দাবি করে,যারা টকশোতে বড় বড় কথা বলেছে,যারা নিজেদের বুদ্ধিজীবী পরিচয়ে মুগ্ধ,আজকে আওয়ামী লীগের দুঃসময়ে, সংকটমুহূর্তে এদের কাউকে দেখা যায় না।যারা এক সময় মেসেজে দেশপ্রেমের গল্প বলত, তারা এখন চুপ। যারা একসময় নীতি-নৈতিকতার বড় বড় কথা বলত, তারা এখন নীরবতার আড়ালে নিজেদের শরীর বাঁচাচ্ছে।
এটাই বাস্তবতা;সুযোগের সময় পাশে দাঁড়ানো সহজ,
কিন্তু সংকটের সময় পাশে দাঁড়াতে সাহস লাগে।
দেখা যায় তাদের,যাদের চিনতে না পেরে আওয়ামীলীগ দূরে ঠেলে দিয়েছে।আওয়ামীলীগ বুঝতে পারেনি মুখের উপর সত্য বলা মানুষগুলো আসলে খারাপ নয়,আওয়ামীলীগ এর ভুল ধরিয়ে দেয়া মানুষগুলো আসলে খারাপ নয়।
আবার যখন সুদিন ফিরবে?
তখন আবার ঘাপটি মেরে বসে থাকা সুশীল সমাজ গর্ত থেকে বের হবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু ডাকবে,আবার সামনে এসে ভালোবাসার ভান দেখাবে।আবারও তারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ঝড় তুলবে।শেখ হাসিনার প্রশংসায় একাকার হবে।
এরাই হিপোক্রেট, এরা ভণ্ড, এরা হলো ভীরু বুদ্ধিজীবী, সুবিধাবাদী সুশীল সমাজ, টকশোর শব্দের কারিগর।
আলো থাকলে তারা কোকিল হয়ে কুহু কুহু ডাকবে,
আর রাত নামলে অন্ধকারেই হারিয়ে যাবে।
আওয়ামী লীগ যদি আগামী দিনে নতুন করে শক্তি সঞ্চয় করতে চায়, তবে এই হিপোক্রেট, ভণ্ড ও সুবিধাবাদীদের চিনে রাখতে হবে।
কারণ দলকে প্রকৃত ক্ষতি করে শত্রু নয়,এই হিপোক্রেটেরাই ক্ষতি করে,ভেতরের এই মেকি ভালোলোকেরা,যদি তাদের থেকে সাবধান না থাকা যায়,যদি তাদের আবারও জায়গা দেওয়া হয়,
তবে ভুলের পুনরাবৃত্তি হবেই,তখন ক্ষতি হবে আরো গভীর, আরো কঠিন।আওয়ামী লীগের আজ সবচেয়ে বড় প্রয়োজন,এদের চিনে রাখা।
কারণ ইতিহাস বলে, শত্রু বাইরে নয়,
সর্বনাশ হয় ভেতরের হিপোক্রেটদের কারণে।
এরাই মীরজাফর,এরাই খন্দকার মোস্তাক।
তাই আগামী দিনের যে কোনো লড়াইয়ে
যদি এই দ্বিমুখী, সুবিধাবাদী, ভণ্ড চরিত্রগুলোকে দূরে না রাখা যায়,তাহলে আবার ভুল হবে, আবার ক্ষতি হবে,আর সেই ক্ষতি হবে গভীরতম।
এই বাস্তবতা কষ্টদায়ক,কিন্তু সত্য হলো,
সংকটে প্রকৃত মানুষ চিনা যায়,
আর নীরব ভণ্ডদের চেনা যায় সবচেয়ে বেশি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.