ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা নতুন পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন

চট্টগ্রাম জেলা পুলিশের স্মার্ট, শৃঙ্খলাবদ্ধ, জনবান্ধব পুলিশিংয়ের দৃষ্টান্ত স্থাপনে উদ্যমী চেতনায় সক্রিয় দায়িত্ব পালনে প্রতিশ্রুতি জনবান্ধব আইনের নিশ্চয়তায় নতুন অভিভাবক হিসেবে মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

আজ ২৯ নভেম্বর (শনিবার) পেশাদারিত্বের সক্রিয়তায় কর্মদক্ষতার লক্ষ্য উদ্দেশ্যে নতুন কর্মস্থলের দায়িত্ব গ্রহণ করেন।

যোগদানের পূর্বে তিনি অত্যন্ত সুনামের সহিত কুমিল্লা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মদক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বগুণ, আধুনিক দৃষ্টিভঙ্গি ও পেশাদারিত্বের জন্য তিনি বাংলাদেশ পুলিশের একজন সুনামধন্য কর্মকর্তা হিসেবে পরিচিত।

যোগদান উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ অফিসে পুলিশ সুপার মহোদয়কে সম্মানসূচক সালামি (গার্ড অব অনার) প্রদান করা হয়। জেলায় কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।

পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং উপস্থিত সকল কর্মকর্তাকে ধন্যবাদ জানান। তিনি দায়িত্ব পালনে সকলের পূর্ণ সহযোগিতা কামনা করেন।

তিনি জেলায় কর্মরত কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন- চট্টগ্রাম বাসীকে নিরাপদে রাখতে আরও দক্ষ, কার্যকর ও প্রযুক্তিনির্ভর পুলিশিং প্রতিষ্ঠা, অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র বিরোধী অভিযান জোরদার, ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, পুলিশ সদস্যদের কল্যাণ, প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন, সর্বোপরি মানুষের আস্থা অর্জনে জনবান্ধব সেবা নিশ্চিত করাই তার লক্ষ্য।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সার্বিক নিরাপত্তা জোরদার, প্রত্যেক থানাকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা, টহল, চেকপোস্ট, ইন্টেলিজেন্স সংগ্রহ ও দ্রুত প্রতিক্রিয়া টিম সক্রিয় রাখা, সহিংসতা, নাশকতা বা অপতৎপরতা প্রতিরোধে কঠোর নজরদারি বৃদ্ধির জন্য নির্দেশনা প্রদান করেন।

নবনিযুক্ত পুলিশ সুপার জোর দিয়ে বলেন, “স্বচ্ছ, নিরাপদ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে।”

চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে নতুন পুলিশ সুপার মহোদয়ের প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। তাঁর নেতৃত্বে চট্টগ্রাম জেলা আরও স্মার্ট, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব পুলিশিংয়ের দৃষ্টান্ত স্থাপন করবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.