ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

জীবনধারা

চুলগুলো পাকা ধরেছে

চুলগুলো পাকা ধরেছে, কিন্তু ভালোবাসার মানুষের প্রতি ভালোবাসা এখনো কমেনি

সময়ের স্পর্শে চুলে সাদা রং লেগেছে ঠিকই, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার রংটা’ সেটা আজও প্রথম দিনের মতোই গভীর, উজ্জ্বল, অটুট। বয়স বাড়লে নাকি অনেক কিছু বদলে যায়, কেউ বলে অনুভূতি মলিন হয়, কারও মতে আবেগ কমে যায়। কিন্তু তোমাকে ভালোবেসে আমি শিখেছি- সত্যিকারের ভালোবাসা সময়ের সাথে বদলায় না;
বরং সময়ই তাকে আরও নরম, আরও গভীর আর আরও পবিত্র করে তোলে।

ভালোবাসা যত পুরোনো হয়, ততই সে আরও মোলায়েম হয়

যেদিন প্রথম তোমার হাত ধরেছিলাম, ভাবিনি এত বছর পরেও তোমার হাতের উষ্ণতা আমার হৃদয়ের ঠিক একই জায়গায় আগুন জ্বালাবে। জীবনের ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে আজ যখন পাকা চুল আয়নায় দেখি, তখন মনে হয়। এগুলো কেবল বয়সের চিহ্ন নয়, এগুলো এমন এক ভালোবাসার ইতিহাস, যা সময়ের প্রতিটি ধাপেই তোমার নাম লিখে রেখেছে।

তুমি আছো বলে বয়স’টা একটা সুন্দর যাত্রা মনে হয়

অনেকেই ভাবে বয়স মানে শুধু ক্লান্তি, কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে আমি বুঝেছি, বয়স মানে হচ্ছে আরও কাছাকাছি আসা, হৃদয়ের আরও গভীরে ঢুকে পড়া,৷ আরও নিশ্চিন্তে ভালোবাসা। আজও তোমার চোখে তাকালে আমার ভেতরের সেই তরুণ আমি জেগে ওঠে, যে প্রথম দিন তোমাকে দেখে থমকে গিয়েছিল, যার হৃদয় প্রথম তোমার নামেই কেঁপে উঠেছিল।

ভালোবাসা কখনো বয়স ধরে না- ধরে শুধু মানুষ

চুল পাকে, শরীর বদলায়, কিন্তু সম্পর্কের আসল সৌন্দর্য-তা থাকে অবিকল আগের মতোই। তোমার প্রতি আমার ভালোবাসা বয়স হারায়নি,
বরং বয়সকে হারিয়ে আরও অটুট হয়েছে। আজও তোমার হাসিতে আমার সকাল শুরু হয়, আর তোমার নামেই দিনের শেষে শান্তি খুঁজে পাই।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.