ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

অপরাধ

চট্টগ্রাম বায়েজিদে দুটি কাটা হাত উদ্ধার: জনমনে আতংক উদ্বেগ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে নির্মাণাধীন ভবনে অজ্ঞাত নামা এক যুবকের দেহ থেকে বিচ্ছিন্ন করা দুটি হাত ও দুটি পা উদ্ধার করেছে পুলিশ। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেলে জনমনে আতংক উদ্বেগ।

২১ জানুয়ারি নগরীর অক্সিজেন মোড় শহিদ লাইনের একটি নির্মাণাধীন ভবন থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দুটি কাটা হাত উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত ৪টার দিকে স্থানীয়রা হাত দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে CID টিম নিয়ে হাত দুটি উদ্ধার করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটি ভবিষ্যতে অফিস হিসেবে ব্যবহার হওয়ার পরিকল্পনা রয়েছে। উদ্ধারকৃত হাত দুটি ভবনের নিচ তলায় একটি কক্ষে পাওয়া গেছে। পুলিশ এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য বের করতে পারেনি। তবে প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের বিশেষ দল আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং হাতের আঙ্গুলের ছাপের মাধ্যমে ডিএনএ পরীক্ষা করে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করবে। শহরের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশও দেওয়া হয়েছে।

এদিকে, স্থানীয়রা এই ঘটনায় আতঙ্কিত, এবং পুলিশ দ্রুত তদন্তে সহযোগিতার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.