ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম

ফেব্রুয়ারিতে আসছে প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকূয়ো বিভ্রম’

 

সমকালীন বাংলা কথাসাহিত্যে স্বতন্ত্র কণ্ঠস্বর হিসেবে পরিচিত গল্পকার ও কবি প্রদীপ আচার্যের নতুন গল্পগ্রন্থ ‘কানাকূয়ো বিভ্রম’ প্রকাশিত হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে। এটি লেখকের দ্বিতীয় গল্পগ্রন্থ। এর আগে ২০২২ সালে অমরাবতী প্রকাশনী থেকে প্রকাশিত হয় তাঁর প্রথম গল্পগ্রন্থ ‘হরতনের বিবি ইস্কাপনের গোলাম’, যা পাঠক ও সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছিল।
চট্টগ্রামে জন্ম ও বেড়ে ওঠা প্রদীপ আচার্য ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। তিনি মূলত কথাসাহিত্যে স্বাচ্ছন্দ্যবোধ করেন, বিশেষ করে ছোটগল্প ও অণুগল্পে তাঁর একান্ত নিবিষ্টতা লক্ষণীয়। দেশ-বিদেশের বিভিন্ন ওয়েবম্যাগ, পাশাপাশি জাতীয় ও স্থানীয় দৈনিকে নিয়মিত লিখে চলেছেন তিনি। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিস কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
পেশাগত জীবনে একজন উন্নয়নকর্মী হিসেবে তিনি দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে তৃণমূল মানুষের সাংস্কৃতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছেন। যোগাযোগ কৌশল হিসেবে পারফর্মিং আর্টসের বহুমাত্রিক ব্যবহার নিয়ে তাঁর কাজ উল্লেখযোগ্য। একই সঙ্গে তিনি একজন মূকাভিনয়শিল্পী হিসেবেও সক্রিয়।
নতুন গল্পগ্রন্থ ‘কানাকূয়ো বিভ্রম’ মূলত মানুষের অন্তর্গত নীরব আখ্যান, স্বপ্ন ও অস্তিত্বের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত। বইটির ভাবনাজুড়ে রয়েছে এই উপলব্ধি প্রতিটি হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা নীরব গল্পই প্রকৃত মহাকাব্য, যদিও তা প্রায়ই নিস্তব্ধতার আড়ালে হারিয়ে যায়। জীবনের নিজস্ব পাঠশালা থেকে উঠে আসা অভিজ্ঞতা, সংঘাত ও উল্লাস বইটির গল্পগুলোকে রূপ দিয়েছে কাগজের ভাঁজে গড়া এক সাদামাটা নৌকার মতো যা ভেসে চলে অস্তিত্বের ঢেউয়ে।
প্রকাশকদের মতে, ‘কানাকূয়ো বিভ্রম’ পাঠককে শুধু গল্পের ভেতর দিয়ে হাঁটায় না, বরং জীবনের গভীরতর অনুভবের দিকে নিয়ে যায়। ফেব্রুয়ারি মাসে বইটি বাজারে আসার মধ্য দিয়ে সমকালীন বাংলা ছোটগল্পের ভাণ্ডারে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে যাচ্ছে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.