ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

অপরাধ

২ ঘন্টায় অপহরণকৃত প্রবাসী উদ্ধার,৪ অপহরণকারী আটক: র‌্যাব-৭

চট্টগ্রাম: সম্ভব করে জীবন বাঁচাতে সক্ষম হয়েছে র‍্যব-৭। কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী মোঃ মনিরুল হকের যেখানে বেঁচে থাকাই ছিল চ্যালেঞ্জিং দিতে হতো ৩ লক্ষ টাকা মুক্তিপন। কিন্তু র‍্যবের চোখকে ফাঁকি দিতে পারেনি অপহরণকারী চক্র। জঙ্গল হতে অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার ও ০৪ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

অদ্য ০৭ জুন (রবিবার) চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় র‌্যাব-৭ এর কমান্ডার তৌহিদের নেত্রীত্বে বন্দর থানা ডেবার পার এলাকার গভীর জঙ্গল হতে আটক।

আটকৃত হলেন, অপহরণকারী অভিযুক্ত ১। মোঃ রোহান(২০), পিতা-খাজা মিয়া, সাং-মইন্ন্যাপাড়া, ২। মোঃ সায়েম (২৩) পিতা-মোঃ ইসমাইল, সাং-মইন্ন্যাপাড়া, ৩। মোঃ সাদ্দাম হোসেন (২৮), পিতা- দেলোয়ার হোসেন, সাং- সন্দুরা পাড়া, ৪। মোঃ জিয়াউর রহমান, পিতা-জামাল হোসেন, সাং- মইন্ন্যাপাড়া সর্ব থানা- হালিশহর, জেলা-চট্টগ্রাম।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ভুক্তভোগী ভিকটিম কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী মোঃ মনিরুল হক অদ্য ০৭ জুন সকাল ১১টায় নিজ বাসা এন আর ভবন, মধ্যম মোহরা, সাফা মোতালেব কলেজ রোড, দিঘীপাড়, চান্দাগাঁও হতে বের হয়ে নিখোঁজ হয়ে যায়।

অনেক খোঁজাখোঁজি করে না পেয়ে ভিকটিমের পরিবার থানায়েএকটি সাধারণ ডায়েরি করে এবং ভিকটিমকে উদ্ধারের জন্য র‌্যাব বরাবর একটি আবেদন করেন। ভিকটিমের পরিবারের কাছে মোবাইল ফোনে একটি অজ্ঞাতনামা নাম্বার থেকে কল করে জানায় যে, ভিকটিম মোঃ মনিরুল হক তাদের হেফাজতে আছে এবং তাকে সুস্থ্য অবস্থায় ফেরত পেতে হলে অপহরণকারীরা ৩ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।

র‌্যাব-৭ এর আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন রেলওয়ে একাডেমির সিএইসডি গোডাউনের সামনে ডেবার পাড়স্থ জঙ্গলের ভেতর হতে অভিযান পরিচালনা করে ভিকটিম কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী মোঃ মনিরুল হক’কে উদ্ধারসহ কারীদের আটক করে।

গ্রেফতারকৃত আসামিদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.