ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ডে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ৩ দিনে ৩ আত্মহননের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের নলুয়াপাড়া (ফকিরহাট) এলাকার শ্বশুরবাড়ি থেকে ইসরাত জাহান সামিয়া (১৯) নামে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও, এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কি না তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে।

নিহত সামিয়া উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর গ্রামের আলী আকবরের মেয়ে এবং নলুয়াপাড়ার মো. ফসিউল আলমের পুত্রবধূ। তার স্বামীর নাম মো. শাহিন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শ্বশুরবাড়িতে সামিয়ার এমন আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনাটি আপাতদৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মেডিকেল রিপোর্ট হাতে পাওয়ার পরই এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে চূড়ান্ত নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে সীতাকুণ্ডে একের পর এক এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। চলতি সপ্তাহে মাত্র তিন দিনের ব্যবধানে উপজেলায় এটি তৃতীয় আত্মহত্যার ঘটনা।
এর আগে উপজেলার একটি মসজিদের ইমাম এবং অপর এক ব্যক্তি পৃথক ঘটনায় নিজ নিজ এলাকায় আত্মহত্যা করেন।

খুব অল্প সময়ের ব্যবধানে পরপর তিনটি এমন বেদনাদায়ক ঘটনায় পুরো সীতাকুণ্ড এলাকায় এখন শোকের ছায়া ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, তরুণ সমাজ ও সাধারণ মানুষের মধ্যে মানসিক বিপর্যয় রুখতে এখনই পারিবারিক ও সামাজিক স্তরে সচেতনতা এবং কাউন্সিলিং বাড়ানো জরুরি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.