ঢাকা, , , ,
সর্বশেষ
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

পাহাড়তলিতে অবৈধ ফুটপাত দখলে চরম জনদুর্ভোগ, সাংবাদিক হয়রানির অভিযোগ

চট্টগ্রামের নগরীর সাগরিকা বিটেক বাজারে অবৈধ ফুটপাত দখলে পথচারী চলাচলে বিঘ্নতা, যানবাহন চলাচলে বাঁধা,যানজট, দুর্ঘটনার ঝুঁকি এবং সাধারণ মানুষের চরম জনদুর্ভোগ, সাংবাদিককে হয়রানির অভিযোগে বৃহৎ জনস্বার্থে ও সার্বিক নিরাপত্তায় প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা।
৫ জুলাই পাহাড়তলী থানাধীন সাগরিকা বিটেক বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধভাবে সবজি, মাছ ও বিভিন্ন ধরনের অস্থায়ী দোকান পরিচালিত হওয়ায় জনসাধারণের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ফুটপাত সম্পূর্ণ দখল হয়ে যাওয়ায় পথচারীরা বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করছেন। এর ফলে প্রতিনিয়ত যানজট, দুর্ঘটনার ঝুঁকি এবং সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে।
অভিযোগে ও বাস্তবতায় জানা যায় , বাজার এলাকার একটি সাংবাদিক কার্যালয়ের সামনের ফুটপাতও দীর্ঘদিন ধরে দখল করে বাজার বসানো হয়েছে। ফলে অফিসে যাতায়াত, সংবাদ সংগ্রহ এবং পেশাগত দায়িত্ব পালনে নানাবিধ সমস্যার সৃষ্টি সহ নিরাপত্তাহীনতা ঝুঁকিতে নানা হুমকি ধামকি ও বাঁধা প্রতিবন্ধীতা উদ্বেগ প্রকাশ করছে।
এ বিষয়ে জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখার অনুরোধ জানালে সংশ্লিষ্ট কিছু ব্যবসায়ী সমস্যা সমাধানের উদ্যোগ না নিয়ে স্থানীয় এক জামায়াত নেতার কাছে অভিযোগ করেন বলে দাবি করেছেন অভিযোগকারী সাংবাদিক সোবাহান খান, সিনিয়র ক্রাইম রিপোর্টার, তালাশ পত্রিকা। তিনি অভিযোগ করেন, এ ঘটনার পর থেকে তিনি পেশাগতভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং নিজের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন।
সোবাহান খান পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর কাছে লিখিত আবেদন করে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন। অবৈধ ফুটপাত দখল উচ্ছেদে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত অভিযান পরিচালনায় ও কার্যত পদক্ষেপে ভবিষ্যতে যাতে পুনরায় ফুটপাত দখল না হয়, সে জন্য কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী অভিযোগকারী ও জনসাধারণ।
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, সরকারি ফুটপাত জনগণের অবাধ চলাচলের জন্য নির্মিত। এগুলো দখল হয়ে গেলে শুধু পথচারীরাই নয়, যানবাহন চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হয়। তাই অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত অভিযান এবং আইন প্রয়োগ নিশ্চিত করা জরুরি।
এলাকাবাসীর প্রত্যাশা, বিষয়টির গুরুত্ব বিবেচনায় পাহাড়তলী থানা, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে অভিযোগকারী সাংবাদিকের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা, তাকে কোনো ধরনের ভয়ভীতি বা হয়রানির শিকার হতে না দেওয়া এবং জনস্বার্থে ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত রাখার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
উক্ত বিষয়ে, পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ থানা প্রশাসন কর্তৃপক্ষ নীরব ভূমিকায় সিটি কর্পোরেশনকে অবগত করার জন্য মৌখিকভাবে পরামর্শ দিয়ে রহস্যজনক দায়সারা ভূমিকায় অবস্থান করছে।
জনস্বার্থসংশ্লিষ্ট এ বিষয়ে প্রশাসনের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপই সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়দের অভিমত।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.