ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

কিশোরগঞ্জ

সড়ক দুর্ঘটনায় নিহত ৩ পরিবার ও দগ্ধ রায়হানের পাশে ইউপি কর্তৃপক্ষ

​কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের তিন বাসিন্দার পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ। বুধবার (৮ জুন) শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা ও সমবেদনা জানিয়েছেন পরিষদ কর্তৃপক্ষ।
​নিহতরা হলেন- পুটিয়া ইউনিয়নের বিল্লাল হোসেন, খোরশেদ মিয়া ও মঞ্জুর মিয়া।
​এদিন দুপুরে পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন সরকার এবং প্রশাসনিক কর্মকর্তা আলতাফ হোসেন নিহতদের বাড়িতে যান। এ সময় তারা প্রতিটি পরিবারের হাতে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন এবং শোকাতুর স্বজনদের সান্ত্বনা দেন।
​একই দিনে তারা উপজেলার কুমরাদী গ্রামের সাত্তার মিয়ার ছেলে রায়হানের বাড়িতে গিয়ে তার চিকিৎসার জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। রায়হান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
​এ সময় রায়হানের দ্রুত সুস্থতা কামনায় সবার প্রতি দোয়া চেয়ে স্থানীয়রা বলেন, রায়হানের চিকিৎসা ব্যয়বহুল। তার পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসা প্রয়োজন।
​অনুদান প্রদানের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘আলোর দিশারী’ সামাজিক সংগঠনের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক কারিম আহসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.