ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল: মিশ্র প্রতিক্রিয়া জনমনে

দেশে প্রথম বিরোধীদল বিহীন সম্প্রতি অন্তবর্তী কালীন সরকার ও নবকঠিত সরকারের আমলে হঠাৎ ফটিকছড়িতে হরতালে ইস্যুতে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আলোচিত এলাকা আশপাশ অঞ্চল ও রাজনৈতিক মহলে। হঠাৎ কেন হরতাল ডাকের পেছনে রয়েছে যৌক্তিক কারণ নাকি উস্কানিমূলক ভিন্ন নেপথ্যে আড়ালে অন্য ইস্যু। ব্যাপক কৌতূহল গুঞ্জনে প্রচারিত হয়েছে সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে। মিশ্র প্রতিক্রিয়া সমালোচনায় প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গ সচেতন মহল ও জনমনে।
বুধবার (১৫জুলাই) দুপুরে উপজেলার হেয়াকো বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সমন্বয় পরিষদের সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার।
চট্টগ্রামে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা, বাগানবাজার ও নারায়নহাট—এই তিন ইউনিয়নে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ।
ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ’ বুধবার হেয়াকো বাজারে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করে।হরতালে সড়ক অবরোধসহ মহাসড়কে যান চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। সমন্বয়কদের দেওয়া তথ্যমতে, গত ১০ জুলাই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হলেও সদর দপ্তরের স্থান নির্ধারণে দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে বলে জানিয়েছেন।
লিখিত বক্তব্যে তারা বলেন, গত ১০ জুলাই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করা হলেও নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে তারা হরতালের কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন।
সমন্বয় পরিষদের নেতারা জানান, হরতাল চলাকালে দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের সরকারি-বেসরকারি অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। তবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবা এবং চলমান পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান হরতালের আওতার বাইরে থাকবে।
এ ছাড়া হরতালের সময় ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং ফটিকছড়ি-ফেনী-হেয়াকো সড়কে যান চলাচল বন্ধ থাকবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক মো. বেলাল হোসেন, নুরুল আলম, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, নুরুল আবছার, মো. আনিস, জামাল হোসেন, মো. ইব্রাহীম, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলমগীর, শফিউল আলমসহ সমন্বয় পরিষদের অন্যান্য নেতারা।
উল্লেখ্য : সাধারণ মানুষের দাবি  হরতাল কোন ভাবেই কাম্য নয়।  নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর উপজেলা’র সদর দপ্তর ভৌগোলিকভাবে সুবিধাজনক ও যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে এই হরতালের ডাক দেওয়া হয়েছে। সাধারণ হরতাল এটি কোনো ভিন্ন বা উস্কানিমূলক ইস্যু নয়, বরং ওই এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ও প্রশাসনিক সুবিধার যৌক্তিক আন্দোলন। তবে বিকল্প সমাধানের পথ আন্দোলনে হরতাল কাম্য নয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.