ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

কিশোরগঞ্জ

প্রধানমন্ত্রী তারেক রহমান’র প্রথমবার কিশোরগঞ্জ সফর: স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনতার ঢল

প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণের পর প্রথমবার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। কিশোরগঞ্জবাসির স্বতঃস্ফূর্ত উপস্থিতি জনতার ঢল। বর্ণাঢ্য নানা জমকালো আয়োজনে উৎসবমুখর পরিবেশে নতুন সাজে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর পদক্ষেণ ও কার্যক্রম স্থল ময়দান। প্রধানমন্ত্রীর বরণে উৎসবমুখর হয়ে উঠে কিশোরগঞ্জের পদঘাট। অনুষ্ঠানস্থল হয়ে ওঠে জনশ্রোতের মহা সমারোহে মিলন মেলায়। সর্বস্তরের শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল দেখার মত।
রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। দেশে রাজপথে গন্ডগোল ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে সচেতন সাবধান হতে হবে। এ সময় তিনি বিগত সরকারের সমালোচনা সহ বর্তমান নির্বাচিত বিএনপি’র সরকারের জনবান্ধব গণমানুষের আস্থায় সেবাই নানা কর্মসূচি কার্যক্রম তুলে ধরেন।
কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরের বক্তব্য উদ্দেশ্য ধারাবাহিক কার্যক্রম সফরের আগে থেকে সফরকালীন কার্যক্রম বক্তব্য গণমাধ্যম সোশ্যাল মিডিয়ায় সর্বোচ্চ প্রসারিত হচ্ছে। যা বাস্তব চিত্র তথ্য বিবরণী বিস্তারিত বর্ণনা প্রতিবেদনে প্রকাশিত হয়।
১৬ আগস্ট ২০২৬ দিনব্যাপী প্রথম সরকারি সফরে যথা সময়ে কিশোরগঞ্জ জেলায় আসেন প্রধানমন্ত্রী। এই সফরের মূল উদ্দেশ্য ছিল জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের বার্তা ছড়ানো, স্থানীয় গ্রামীণ অর্থনীতি, মৎস্য ও কৃষি খাতের উন্নয়ন ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের মাঝে সামাজিক নিরাপত্তা ও অনুদান পৌঁছে দেওয়া।
সফরের মূল উদ্দেশ্য ও লক্ষ্য জনকল্যাণমুখী ও সেবামুখী রাষ্ট্র ব্যবস্থার প্রসার ঘটানো। মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদনে জনসচেতনতা সৃষ্টি।প্রান্তিক ও সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ।ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ব্যক্তিদের সম্মাননা ও সহায়তা প্রদান।
ধারাবাহিক কার্যক্রম ও সময়সূচিসতে ৯:১৫: ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে যাত্রা। সকালে: পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্তকরণ এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়।
দুপুরে কটিয়াদী কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন। দুপুরে কটিয়াদীর আচমিতা জর্জ ইনস্টিটিউশন মিনি স্টেডিয়াম মাঠে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন এবং মৎস্যজীবীদের মধ্যে পুরস্কার বিতরণ। দুপুর ২টার পর  ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। দুপুর ৩টার পর সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম। বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি প্রদান।
সন্ধ্যাৃয় কর্মসূচি শেষ করে ঢাকার উদ্দেশে প্রত্যাবর্তন।বক্তব্য ও বার্তাসফরের বিভিন্ন পর্যায়ে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি সত্যিকারের জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শ্রমজীবী ও পেশাজীবী মানুষের ভাগ্যোন্নয়নে সরকারের ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কিশোরগঞ্জ সফর ও বিভিন্ন কার্যক্রমের চিত্র ও পোস্টে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রতিবেদন লাইভে প্রকাশিত হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.