ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

কবিতা ও সাহিত্য

মুজিব তোমাকে চাই বাংলা

বৃষ্টি খাতুন

নিস্তব্ধ আকাশ, নিস্তব্ধ বাতাস কানে কানে বলে গেলো
মুজিব তোমাকে চাই বাংলা,
নতুন সমাজ নতুন মানুষ বদলে দিলো বাংলা।
ক্রমশ যেনো চেনা প্রকৃতি হয়ে উঠেছে অচেনা;
অচেনা হয়েছে মুখ ও মুখোশ, পোশাক ও শরীর।
বাংলার মানুষ ভালোবাসতে ভুলেছে, ভুলেছে ন্যায়পরায়ণতা,
আরো ভুলেছে মানবতা।
মানবতার নামে স্বার্থ হাসিলে ব্যস্ত সকলে,
মুজিব তোমাকে চাই বাংলা।
সোনার বাংলায় আজ নেই সেই চেনা সুর;
চিরচেনা সেই গান; জারি, শারি, ভাটিয়ালী পল্লীগীতি,
নেই বাউলের সুরের কন্ঠে সুমিষ্ঠ গান!
এই বদলে যাওয়া যে মানা যায় না।
মুজিব তোমাকে চাই বাংলা।
স্বপ্নের বাংলায় যে আজ বেড়েছে লাশের মিছিল,
নতুন করে আবার চেনা সেই আত্মচিৎকার,
আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে চাই।
হে বঙ্গপিতা বাংলা যে নতুন রূপে,
নতুন ছন্দে মৃত্যুপুরিতে পরিণত হয়ে উঠেছে।
এ বাংলা যে তোমাকে চাই।
এই যে ঘোর অসময়, প্রচণ্ড যন্ত্রণার, ঘোর অন্ধকার,
এই সময় যে বাংলা মানুষের তোমার বড্ড প্রয়োজন,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তোমাকে চাই বাংলা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.