ঢাকা, , , ,
সর্বশেষ
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চসিক অনুমোদনহীন বিজ্ঞাপন অপসারণ জরিমানা ও নির্মাণসামগ্রী জব্দ

চট্টগ্রাম নগরীরকে পরিষ্কার পরিছন্ন নগরবাসীর কাঙ্ক্ষিত সেবায় প্রতিশ্রুতি প্রতিফলন ও জনস্বার্থে চসিকের অভিযান। নগরীরকে বসবাসে নিরাপদ রাখতে অনুমোদনহীন বিজ্ঞাপন অপসারণে চকবাজারস্থ গুলজার মোড় এলাকায় অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
সোমবার (২১ সেপ্টেম্বর) অভিযানে নেতৃত্ব দেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার।
একইসঙ্গে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে পাওয়া অভিযোগের ভিত্তিতে সিরাজদৌলা রোডস্থ প্যারেড কর্ণার এলাকায় সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে সড়কের ওপর নির্মাণসামগ্রী রেখে ব্যবসা পরিচালনার দায়ে একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় মালিকানাবিহীন আনুমানিক ১ হাজার ফুট বালু ও কংকর জব্দ করা হয়।
এছাড়া নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে চকবাজারের গুলজার মোড় এলাকায় বিভিন্ন স্থানে সাঁটানো অনুমোদনহীন পোস্টার ও ব্যানার অপসারণ করা হয়।
নগরীর জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখা, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা এবং নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক।
চসিক সূত্র জানায়, নগরীর সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের পথ দখল করে নির্মাণসামগ্রী রাখা এবং অনুমোদনহীন পোস্টার-ব্যানার স্থাপনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে পাওয়া অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.