ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আইন ও আদালত

নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ

নামাজ না পড়ার অপরাধে ৯০ বছর বয়সী এক বৃদ্ধ মাওলানা সোরাব হোসেন তার মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, বৃদ্ধ সোরাব হোসেনের নাতনি ভালোবেসে বিয়ে করার পর থেকে তার স্বামীসহ বৃদ্ধের ছেলের বাড়িতেই বসবাস করছেন। কিন্তু নাতনি জামাই নিয়মিত নামাজ পড়েন না- এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন সোরাব হোসেন। তাকে একাধিকবার নামাজ পড়ার তাগিদ দিলেও তিনি তা শোনেননি।
অভিযোগ সূত্রে জানা যায়, নামাজ পড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ সোরাব হোসেন তার চলাচলের সহায়তাকারী লাঠিটি রাগ করে নিজে ভেঙে ফেলেন। পরবর্তীতে নাতনি জামাই তাকে বিভিন্ন সময়ে রাস্তাঘাটে গালমন্দ করায় বাধ্য হয়ে তিনি ভৈরব থানায় উপস্থিত হন।
থানায় এসে এই মুরুব্বি জানান, নাতনি জামাই যদি নিয়মিত নামাজ পড়েন এবং আলাদা বাসা নিয়ে ঘরসংসার করেন, তবেই তিনি বিষয়টি বিবেচনা করবেন। অন্যথায় তিনি এক সপ্তাহ অবজারভেশনে রেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন এবং মামলা চালিয়ে যাবেন।
এ বিষয়ে ভৈরব থানা পুলিশ জানায়, মাওলানা সোরাব হোসেনের লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বর্তমানে তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিয়ে অনুসন্ধান করছেন এবং সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.