ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

কবিতা ও সাহিত্য

আবারও ফিরে পেতে চাই

বৃষ্টি খাতুন

বলেছিলে! কেমন আছি?
হ্যা! আমি ভালোই আছি,
আর কবিতারাও বড্ড ভালো আছে,
তবে কবিতাই নেই সেই চেনা সুর,
নেই সেই আগের মায়াময় অনুভূতি,
নেই সেই আবেগ মাখা কণ্ঠের ধ্বনি
আছে শুধু বিষাদে ভরা আত্মচিৎকার
আর তোমাকে না পাওয়ার ব্যকুল বেদনা।
আজও বড্ড বেশি পোড়ায়, ফিরে পেতে চায়! সেই সোনালী বিকেল, ভরা চাঁদের জোছনায়, এক সাথে কাটিয়ে দেয়া সেই রঙিন রাতগুলো, তোমাকে নিয়ে সেই আগের অনুভূতি।
ফিরে পেতে চাই!
সেই ধানের খেঁতে সবুজে সমারোহে প্রকৃতির
রূপে তোমার সাথে কাটানো সেই প্রতিটা সময়।
সত্যি বলছি তোমায় বড্ড বেশি মনে পড়ে,,,
শুধু আরেকবার সেই সময়কে ফিরিয়ে দিবে?
সেই স্মৃতিময় রঙিন সময় গুলোকে?
আবারও সেই ভালোবাসার উষ্ণ ছোঁয়ায়
নিজেকে বিলিয়ে দিতে চাই!
সেই পুরোনো ভালোবাসার আঙ্গিনায়,
হ্যা! বড্ড ভালো আছি!
এটাকে ভালো থাকা বলে না,
শুধুই বিষাক্ত সময়ের সাথে
নিজেকে মানিয়ে নেওয়ার মানে মাত্র,
কষ্টের আড়ালে অভিনয়ে ভালো থাকা।
আমি মেনে নিয়েছি, আর হ্যা!
মেনে নিতে শিখেছি।
তোমাকে না পাওয়ার সেই অতৃপ্তি নিয়ে
কাটিয়ে দিয়েছি জীবনের বহু মূল্যবান সময়।
হ্যা! আমি ভালোই আছি,
ভালো থেকো নিজের মতো তুমি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.