ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

পাবনা

পাবনার আটঘরিয়ায় কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর, আহত ৬

পাবনার আটঘরিয়ায় কিশোর গ্যাংয়ের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। পরে গ্রামবাসী ধাওয়া দিয়ে এক কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আহতদের মধ্যে হাসনা খাতুন (২৮), রাহেলা খাতুন (৩৫), হাশেম আলী (৬৫) ও আরিফ (৩৫) কে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটঘরিয়া পৌর এলাকার উত্তরচক জালালের ঢালু গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, ওই গ্রামের মজনু ও সিরাজুলের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার সন্ধ্যায় সিরাজুলের ছেলে তুহিন বরুলিয়া মহল্লার কিশোর গ্যাংয়ের কথিত নেতা আকাশ খানসহ ১২ থেকে ১৫ জনকে ভাড়া করে নিয়ে আসেন বলে অভিযোগ রয়েছে। তাদের মধ্যে সজিব, শুভ, ওয়াশিম, রিপন, হাসান ও রাব্বিসহ অন্যরা ছিলেন।
অভিযোগ অনুযায়ী, তারা দেশীয় অস্ত্র নিয়ে মজনু ও হাশেম আলীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং পরিবারের সদস্যদের মারধর শুরু করেন। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা একত্রিত হয়ে হামলাকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে গণপিটুনিতে কিশোর গ্যাংয়ের কথিত নেতা আকাশ খান ও সজিব আহত হন। পরে ঘটনাস্থল থেকে সজিবকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।
উত্তরচক জালালের ঢালু এলাকার হাসেম আলী ও মজনু বলেন, শুক্রবার দুই দফা তাদের বাড়িতে সন্রাসীরা অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে হামলা করে। এতে তাদের পরিবারের মহিলাসহ ৪ জন আহত হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান জানান, আটক আসামিকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.