ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

পাবনা

পাবনার ঈশ্বরদীতে শিশুকে হত্যার ভয় দেখিয়ে চাচিকে ধর্ষণ, ভাতিজার বিরুদ্ধে মামলা

পাবনার ঈশ্বরদীতে চার বছরের শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁরই ভাতিজার বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী ঈশ্বরদী থানায় দায়ের করা এজাহারে জানান, ঘটনার দিন তাঁর স্বামী কাজের সন্ধানে বাইরে ছিলেন। দুপুরে মাঠে ছাগল চরাতে গেলে, অভিযুক্ত শিবলু মৃধা তাঁকে মিথ্যা খবর দেয় যে তাঁর সন্তানের আঘাত লেগেছে।
বাড়ি ফেরার পথে বক্তারপুর মধ্যপাড়া গ্রামের একটি হলুদ ক্ষেতের কাছে পৌঁছালে, শিবলু ধারালো হাসুয়া উঁচিয়ে শিশুকে হত্যার হুমকি দেন এবং তাঁকে জোরপূর্বক ধর্ষণ করেন।
ভুক্তভোগী নারী জানান, ঘটনার পর অভিযুক্তের পরিবারকে জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। পরে স্বামী বাড়ি ফিরে পরিবারের সাথে পরামর্শ করে থানায় লিখিত অভিযোগ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান আসাদ জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ আসামিকে গ্রেপ্তারে অভিযানে নেমেছে। ভুক্তভোগী নারীকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং মেডিকেল টেস্টের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.