ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

কক্সবাজার

অপহরণের তিন দিন পর উদ্ধার রোহিঙ্গা শিশু

কক্সবাজারের টেকনাফে অপহরণের তিন দিন পর সাত বছর বয়সী এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে শিশুটিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১ নভেম্বর মোহাম্মদ রোহান (৭) নামের শিশুটি অপহৃত হওয়ার খবর পাওয়া যায়। শিশুটি শালবাগান এপিবিএন ক্যাম্পের এ/৯ ব্লকের বাসিন্দা হিসেবে পরিচিত হলেও বর্তমানে তার পরিবার উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছে।
ঘটনার অনুসন্ধান চালিয়ে মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের মৌচনী বাজারসংলগ্ন একটি গলি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পরে শিশুটিকে শালবাগান ক্যাম্পে নেওয়া হয়। সংশ্লিষ্ট মাঝির উপস্থিতিতে তাকে পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।
শিশুটিকে কীভাবে অপহরণ করা হয়েছিল এবং এ ঘটনায় কেউ জড়িত থাকার অভিযোগে আটক হয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.