ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

কক্সবাজার

দূতাবাসের জিম্মায় কক্সবাজারে দুই মাস পর কারামুক্ত চীন-তাইওয়ানের ছয় নাগরিক

কক্সবাজারে রিসোর্ট থেকে বিপুলসংখ্যক আইফোন ও কম্পিউটার উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার চীন ও তাইওয়ানের ছয় নাগরিক অবশেষে কারামুক্ত হয়েছেন। প্রায় দুই মাস কারাভোগের পর বুধবার (৪ নভেম্বর) রাতে কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান তারা। জামিনে মুক্তির পরপরই বিমানবন্দরের উদ্দেশে রওনা হন ছয় বিদেশি নাগরিক।
বুধবার দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। চীনা দূতাবাসের জিম্মায় তাদের জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এম আবদুল মন্নান।
আইনজীবী এম আবদুল মন্নান জানান, আসামিদের বিরুদ্ধে দায়ের করা মামলার সংশ্লিষ্ট আইনগত বিষয় পর্যালোচনা করে আদালত জামিনের আদেশ দিয়েছেন। চীনা দূতাবাসের জিম্মায় তাদের মুক্তির সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
কারাগার সূত্র জানায়, বুধবার বিকেল ৫টার দিকে জামিন আদেশের কপি কারাগারে পৌঁছায়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে ৭টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর কক্সবাজার শহরের সি-প্যালেস হোটেলের সামনে থেকে ছয় বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে উখিয়ার ইনানী ও হিমছড়ি এলাকার বিভিন্ন রিসোর্টে অভিযান চালিয়ে ১ হাজার ৯৩৮টি আইফোন, আনুমানিক ৪০টি কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে ছয়জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সেই মামলায় দীর্ঘ প্রায় দুই মাস পর আদালতের জামিনে মুক্তি পেলেন তারা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.