ঢাকা, , , ,
সর্বশেষ
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রচ্ছদ >

অপরাধ

আগ্রাবাদে কোস্ট গার্ডের অভিযান, সেগুন কাঠসহ আটক ৫

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় অবৈধভাবে পরিবহনের অভিযোগে ১৭০ ঘনফুট পাহাড়ি সেগুন কাঠ জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় কাঠ পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। জব্দ করা কাঠের আনুমানিক মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা।
সোমবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদের বারেক বিল্ডিং এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডের পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোস্ট গার্ড বেইস চট্টগ্রামের সদস্যরা সন্দেহজনক দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে এসব কাঠ উদ্ধার করেন।
পরে জব্দ করা কাঠ ও ট্রাক এবং আটক পাঁচজনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বনসম্পদ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে কোস্ট গার্ড।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.