ঢাকা, , , ,
সর্বশেষ
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রচ্ছদ >

পাবনা

পাবনার আতাইকুলা প্রেসক্লাবে কেক কেটে এনপিবি নিউজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় জাতীয় অনলাইন গণমাধ্যম এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজনের উপস্থিতিতে এক মিলনমেলায় পরিণত হয় আতাইকুলা প্রেসক্লাব প্রাঙ্গণ।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আতাইকুলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাবনা জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আল হাসান আসিফ কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর সুচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন আতাইকুলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মো. মুরাদ হোসেন, আতাইকুলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. আকরাম মন্ডল, আতাইকুলা প্রেসক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম বাঁধন ও সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী, সাঁথিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আবু ইসহাক, কালবেলার সাঁথিয়া উপজেলা প্রতিনিধি মো. মানিক মিয়া, পাবনা জেলা প্রতিনিধি মো. খালেকুজ্জামান পান্নু, মানবজমিনের সাঁথিয়া উপজেলা প্রতিনিধি আব্দুল অলি, তৃতীয় মাত্রার পাবনা প্রতিনিধি রাউজ আলী, মোহনা টেলিভিশনের পাবনা জেলা পূর্ব প্রতিনিধি ইকবাল হোসাইন, এটিভির পাবনা জেলা প্রতিনিধি আব্দুল আল মামুন এবং মর্নিং টাচের আতাইকুলা থানা প্রতিনিধি মেহেদী হাসান মুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি, জুলাইযোদ্ধা পাবনা জেলা শাখার সভাপতি মো. আরিফুল ইসলাম, আতাইকুলা ইউনিয়ন জামায়াতের নেতা শাহিনুর রহমান, পাবনা জেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক সালাম বিশ্বাস সাগর, এস এম আরঙ্গজেব মিষ্টি, আলমগীর হোসেন, জিয়াউর রহমান, আতাইকুলা প্রেসক্লাবের সদস্য শরিফুল ইসলাম সৌরভসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় অতিথিরা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সমাজের অসংগতি, সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা এবং তৃণমূলের মানুষের কথা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে একটি গণমাধ্যম মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে।
বক্তারা আরও বলেন, একটি গণমাধ্যমের সাফল্য শুধু প্রতিষ্ঠার বয়স দিয়ে বিবেচনা করা যায় না; বরং সত্য প্রকাশ, জনস্বার্থ রক্ষা এবং অন্যায়ের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের মধ্য দিয়েই তার প্রকৃত সাফল্য নির্ধারিত হয়। প্রতিষ্ঠার প্রথম বছরেই এনপিবি নিউজ যে পথচলা শুরু করেছে, তা আগামী দিনে আরও বেগবান হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় বক্তারা এনপিবি নিউজকে সত্য ও ন্যায়ের পক্ষে থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশার কথা তুলে ধরা এবং সাংবাদিকতার পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে বর্ণাঢ্য কেক কেটে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং গণমাধ্যমটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, ‘সত্য, সরাসরি, সবার আগে’ স্লোগানকে ধারণ করে এনপিবি নিউজ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন প্রান্তের সংবাদ, স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে প্রকাশ করে আসছে।
আনন্দঘন পরিবেশে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.