ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

অপরাধ

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৬ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ১৩ সদস্য আটক

কক্সবাজার শহর ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে, চারজনকে মাদক সেবনকারী হিসেবে এবং ১১ জনকে বিভিন্ন ধর্তব্য অপরাধে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অভিযানে কিশোর গ্যাংয়ের ১৩ সদস্যকে আটক এবং একটি সিআর রিকল পরোয়ানা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে চোর, ছিনতাইকারী এবং অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে উজির আলী (৪০) নামে একজন রয়েছেন। তিনি ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের তেলীপাড়া এলাকার বাসিন্দা। পুলিশি তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, সরকারি কাজে বাধা, বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে, মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার চারজন হলেন- খোরশেদ (২৭), নুরুল আমিন (২২), মো. রুবেল (২০) ও মো. ফারুক (১৮)। তাঁদের মধ্যে কয়েকজন কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা। অন্যরা পেকুয়া ও কক্সবাজার সদর এলাকার বাসিন্দা।
এ ছাড়া বিভিন্ন ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ১১ জন হলেন—মো. জুবাইর (২৪), আব্দুল্লাহ (২২), জাহিদুল ইসলাম সাগর, সামিউল ইসলাম রাব্বি প্রকাশ সামি, রায়হান (২৫), মারুফ (২৩), হাসেম (২২), রাব্বি শেখ (২৬), ইমরান হোসেন রিফাত (২১), মো. মাহিম (৩২) ও মো. ফয়সাল (২০)।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে এর আগেও থানায় সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। তাঁদের মধ্যে আব্দুল্লাহর বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায়, সামিউল ইসলাম রাব্বি প্রকাশ সামির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায়, রায়হান ও মারুফের বিরুদ্ধে পুলিশ আইনের ৩৪ ধারায় এবং হাসেমের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় জিডির তথ্য পাওয়া গেছে।
পুলিশ আরও জানিয়েছে, একই অভিযানে কিশোর গ্যাংয়ের ১৩ সদস্যকে আটক করা হয়েছে। পাশাপাশি একটি সিআর রিকল-সংক্রান্ত পরোয়ানা পাওয়া গেছে।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, শহর ও আশপাশের এলাকায় চুরি, ছিনতাই, মাদক সেবন এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.