ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

অপরাধ

টেকনাফে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা সেবনের অভিযোগে সজিবুর রহমান (২২) নামে এক যুবককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে টেকনাফের জাদিমুড়াস্থ ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৭ ব্লকের ব্রিটিশপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে ইয়াবা সেবনরত অবস্থায় সজিবুর রহমানকে আটক করে। পরে তাঁকে এপিবিএন পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
পরবর্তী সময়ে তাঁকে ক্যাম্প-২৭-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হলে সেখানে পরিচালিত মোবাইল কোর্টে মাদক সেবনের দায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সিআইসি খানজাদা শাহরিয়ার বিন মান্নান।
সাজাপ্রাপ্ত সজিবুর রহমান টেকনাফের দক্ষিণ জাদিমুড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. আইয়ুব এবং মায়ের নাম হামিদা বেগম।
মোবাইল কোর্ট মামলা নম্বর ২৫২/২৬-এর মাধ্যমে এ দণ্ড দেওয়া হয়। পরে তাঁকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.