ঢাকা, , , ,
সর্বশেষ
দেশব্যাপী রেল আরো প্রসারিত করার জন্য সরকারের উদ্যোগ রয়েছে-পাবনায় রেলপথ মন্ত্রী
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ১১ সদস্য আটক
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যে ও ষড়যন্ত্রের প্রতিবাদে পাবনার আতাইকুলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
কুড়িগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামিলীগের তিন নেতা গ্রেপ্তার
সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, মূল্য ৩ কোটি টাকা
কক্সবাজারে আজ বিএনপির প্রতিরোধ মিছিল, নেতৃত্ব দেবেন এমপি কাজল
টেকনাফে দেড় লাখ ইয়াবা উদ্ধার, মূল্য সাড়ে ৪ কোটি টাকা
নাগেশ্বরী-ভূরুঙ্গামারীর চার শিক্ষাপ্রতিষ্ঠানে সংস্কারে ৭৩ লাখ টাকার বরাদ্দপত্র হস্তান্তর
কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ১১সদস্য সহ গ্রেপ্তার ২২
৭১ থানার ওসিকে মাদকের নোংরা টাকায় হাত না দেওয়ার শপথ করিয়েছে ডিআইজি আশরাফ

প্রচ্ছদ >

পাবনা

দেশব্যাপী রেল আরো প্রসারিত করার জন্য সরকারের উদ্যোগ রয়েছে-পাবনায় রেলপথ মন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার পর সরাসরি ট্রেন যোগাযোগের মাধ্যমে ঢাকার সঙ্গে যুক্ত হলো পাবনা।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা-পাবনা ট্রেন চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম।
দেশব্যাপী রেল ব্যবস্থাপনার উন্নয়ন, রেলযাত্রার মানের উন্নয়ন এবং প্রসারিত করার জন্য বর্তমান সরকারের উদ্যোগ রয়েছে বলে জানিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলাম ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধনকালে পাবনা রেলস্টেশনে সাংবাদিকদের তিনি একথা বলেন। এসময় ফিতা কেটে প্রথমবারের মতো ঢাকা-পাবনা ট্রেন চলাচল উদ্বোধন করেন তিনি। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে পাবনা স্টেশন থেকে ঢাকামুখী পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়।
শেখ রবিউল ইসলাম বলেন, পাবনাবাসীর জন্য নিশ্চিত এটা আনন্দঘন মূহুর্ত। অল্প তম সময়ে এটা নিরাপদ যাত্রা হবে। এটা সরকারের অঙ্গীকার, এই অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন তারাও জনগণ যে আস্থা রেখেছিল তার মর্যাদা রাখলো।
তিনি বলেন, আমরা অঙ্গীকার করতে চাই। বাংলাদেশের রেলের মান, তার সার্ভিস এবং তার যাত্রা আগামী আরও নিরাপদ হবে ইনশাআল্লাহ।
এসময় রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব, নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা তুলতানা রুমা ও রেলসচিব ফাহিমুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় ৮০ বছরের অপেক্ষার পর শেষ পর্যন্ত পাবনাবাসীর প্রাণের দাবি পূরণ হলো। পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন চলাচল শুরু হলো। আজকে উদ্বোধন উপলক্ষে বিকেলে ৫টায় ছেড়ে গেলেও আগামীকাল ২০ নভেম্বর থেকে বাণিজ্যিকভাবে পরিচালিত ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে বিকেল ৩টা ২৫ মিনিটে এবং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে সকাল ৮টায় ছেড়ে যাবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.