ঢাকা, , , ,
সর্বশেষ
টেকনাফে দুই ক্যাম্পে এপিবিএনের অভিযান, গ্রেপ্তার ২ রোহিঙ্গা
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২
মহেশখালীতে জমি বিরোধে সৎ ভাইয়ের ইটের আঘাতে নিহত ১, অভিযুক্ত আটক
টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে সেনাবাহিনী
টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি
পাবনায় নবগঠিত তাঁতী দলের জেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনায় দরপত্র জমা দেওয়ার সময় নিয়ে আপত্তি বার্থ অপারেটরদের
দুর্যোগ প্রস্তুতির উদ্যোগ টেকসই করতে স্থানীয় মালিকানা ও সমন্বয়ের তাগিদ
মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি
টেকনাফে বিজিবির অভিযানে ১১ লিটার চোলাই মদসহ নারী আটক

প্রচ্ছদ >

রাজনীতি

পাবনায় নবগঠিত তাঁতী দলের জেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

পাবনায় নবগঠিত জাতীয়তাবাদী তাঁতী দলের জেলা কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার ২২ নভেম্বর দুপুরে পাবনা জেলা পরিষদের রশিদ হলে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা তাঁতি দলের সভাপতি অধ্যাপক নাজিমুদ্দিন সাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাহারুল বিশ্বাসের সঞ্চালনায় এ পরিচিত সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মন্টু, জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বাগা, পাবনা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আরিফ হোসেন।
এ পরিচিতি সভায় ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ও ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যদের নাম ঘোষণা করে পরিচয় করিয়ে দেন পাবনা জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক নূর মোহাম্মদ মাসুম বগা।
এসময় পরিচিতি সভায় জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, শুধু পদ পদবী নিলেই চলবে না, দলের জন্য কাজ করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামীলীগ এর জ্বালাও পোড়াও ও দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি দেশের মানুষকে ঘর ছাড়া করেছেন, হত্যা করেছেন, জনগণের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছেন তারপর দেশ ছেড়ে পালিয়েছেন। আপনার নামে বিচার চলমান, আপনি দেশে আসবেন বলে প্রচারও করছেন, আসেন আপনি। আপনার দল নিষিদ্ধ করা হয়েছে, আপনি দেশে এসে আইনি পক্রিয়া শেষ করে দলের কার্যক্রম পরিচালনা করার অনুমতি নিয়ে আবার রাজনীতি করেন। আপনাকে আমরা স্বাগত জানাই। কিন্তু আপনি ভিনদেশ থেকে মাঝে মাঝে লাইভে এসে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলবেন সেটা আমরা কখনো হতে দিবো না।
সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ খান মুন্টু বলেন, আওয়ামীলীগের সাথে বিএনপি নেতাকর্মীদের কারো সম্পর্ক থাকলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামীলীগকে প্রতিপক্ষ ভেবে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আওয়ামী লীগের দেশবিরোধী সকল কর্মকাণ্ড রুখে দিতে হবে।
এ পরিচিতি সভায় জেলা, থানা ও পৌর তাঁতী দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা শেষে নবগঠিত তাঁতী দলের পাবনা জেলা কমিটির নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে কাজ করার আহবান জানানো হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.