ঢাকা, , , ,
সর্বশেষ
রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
পাবনা কলেজে অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা
চাঁপাইনবাবগঞ্জে সড়কে মিলল বৃদ্ধের মরদেহ
পাবনার ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটি থেকে রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার
সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ
পাবনার চাটমোহরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রচ্ছদ >

কৃষি বার্তা

পাবনার চাটমোহরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

পাবনার চাটমোহর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৩ নভেম্বর) পাবনার চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে এসকল সার ও বীজ তুলে দেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
এ সময় উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল করিম তারেক সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, চলতি অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চাটমোহর উপজেলার ১০ হাজার ৫৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মোট ১৩ হাজার ৬৫০ কেজি বীজ এবং ২ লাখ ৮ হাজার ২৫০ কেজি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সরিষা, খেসারি ও মসুরের আবাদ সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধিতে এ প্রণোদনা কৃষকদের সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.