ঢাকা, , , ,
সর্বশেষ
রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
পাবনা কলেজে অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা
চাঁপাইনবাবগঞ্জে সড়কে মিলল বৃদ্ধের মরদেহ
পাবনার ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটি থেকে রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার
সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ
পাবনার চাটমোহরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রচ্ছদ >

অপরাধ

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ

​দেশের ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে বিজিবি উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের আওতায় রয়েছে ১,৬৬৮.৮৫৪ কিলোমিটার সীমান্ত। এই রিজিয়নের ৪টি সেক্টর ও ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত ১০ মাসে চোরাচালানবিরোধী অভিযানে ২২১ কোটি ৪৫ লক্ষ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছেন। এ সময় চোরাচালানের অভিযোগে ৬১৫ জনকে আটক করা হয়েছে।
​১০ মাসের উল্লেখযোগ্য জব্দ তালিকা স্বর্ণ, অস্ত্র ও গোলাবারুদ: ১.৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি।
​মাদকদ্রব্য: ইয়াবা (৫৪,২২০ পিস), হেরোইন (৩.৯৬৬ কেজি), গাঁজা (১,০০১.৯২ কেজি), ক্রিস্টাল মেথ/আইস (২.২৯০ কেজি), বিদেশি ও দেশি মদ, ফেনসিডিল, নেশাজাতীয় সিরাপ, ইনজেকশন এবং বিভিন্ন প্রকার ট্যাবলেট।
​চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযান ও ব্যাটালিয়নের সাফল্য
​মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে নিয়মিত অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৩ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে মেজর আব্দুল্লাহ আল-আসিফের নেতৃত্বে বিজিবি ও পুলিশের যৌথ দল শিবগঞ্জের ধোবড়া গ্রামে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেলসহ আটক করে। এছাড়া গত এক বছরে এই ব্যাটালিয়ন প্রায় ১৩ কোটি ৮৭ লক্ষ ২৯ হাজার ৯৫৯ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে।
​বিজিবির বার্তা ও সহযোগিতার আহ্বান
​মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার এবং জ্বালানি ও ভোজ্য তেলের অবৈধ মজুদ বা কৃত্রিম সংকট রোধেও কাজ করছে রংপুর রিজিয়ন। সীমান্ত সুরক্ষিত রাখতে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সীমান্তবাসীর সম্মিলিত সহযোগিতা কামনা করেছে বিজিবি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.