ঢাকা, , , ,
সর্বশেষ
রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
পাবনা কলেজে অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা
চাঁপাইনবাবগঞ্জে সড়কে মিলল বৃদ্ধের মরদেহ
পাবনার ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটি থেকে রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার
সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ
পাবনার চাটমোহরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রচ্ছদ >

অন্যান্য

পাবনার ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটি থেকে রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আবাসিক এলাকা গ্রিন সিটির একটি ভবন থেকে বুখিনস্কি ইভগেনি (৪৮) নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ২৩ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে গ্রিন সিটির ১৪ নম্বর ভবনের ১২ তলার ১১৪ নম্বর কক্ষের বাথরুমের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত বুখিনস্কি ইভগেনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমটেকএনার্গো কোম্পানিতে কর্মরত ছিলেন।
পাকশী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, সোমবার ওই রুশ নাগরিক কর্মস্থলে যাননি। সন্ধ্যার পর তার প্রতিষ্ঠানের এক কর্মচারী তাকে খুঁজতে গ্রিন সিটির ওই কক্ষে যান। এ সময় ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করেন তিনি। পরে বাথরুমের সামনে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি তিনি সবাইকে অবগত করলে গ্রিন সিটির চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
এসআই শরিফুল ইসলাম আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আসাদুর রহমান বলেন, তাৎক্ষণিকভাবে ওই রুশ নাগরিকের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.