ঢাকা, , , ,
সর্বশেষ
রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
পাবনা কলেজে অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
টেকনাফে প্রাইভেট কার ও নৌকায় মিলল ১ লাখ ২৮ হাজার ইয়াবা
চাঁপাইনবাবগঞ্জে সড়কে মিলল বৃদ্ধের মরদেহ
পাবনার ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটি থেকে রুশ নাগরিকের মৃতদেহ উদ্ধার
সাতকানিয়ায় এসআরবির অভিযানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত
সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে রংপুর রিজিয়নের সাফল্য ১০ মাসে ২২১ কোটি টাকার বেশি মালামাল জব্দ
পাবনার চাটমোহরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

প্রচ্ছদ >

খেলাধুলা

পাকিস্তান-শ্রীলঙ্কা-নেপালের ক্রিকেটারদের নিয়ে কালিয়াকৈরে শিরোপার লড়াইয়ে ১২ দল

দেশি-বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে গাজীপুরের কালিয়াকৈরে শুরু হয়েছে টেপবল বিপিএল-২০২৬-এর দ্বিতীয় আসর। রোববার (২৩ নভেম্বর) শফিপুরের পূর্বচান্দরা স্পোর্টিং ক্লাব মাঠে বাংলাদেশ টেপবল ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয় এ টুর্নামেন্ট।
এবারের আসরে দেশি-বিদেশি মোট ১২টি দল অংশ নিচ্ছে। পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ক্রিকেটাররা খেলায় অংশ নিচ্ছেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে ১০ লাখ টাকা এবং রানার্সআপ দল পাবে ৫ লাখ টাকা। আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। টুর্নামেন্টের উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেপবল বিপিএলের সভাপতি সারোয়ার হোসেন আকুল।
আয়োজকদের প্রত্যাশা, দেশি-বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণে এ আয়োজন স্থানীয় পর্যায়ে টেপবল ক্রিকেটের প্রসার ঘটানোর পাশাপাশি তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে নতুন সুযোগ সৃষ্টি করবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.