ঢাকা, , , ,
সর্বশেষ
সাংবাদিকতায় ‘দেশ সেরা জেলা প্রতিনিধি’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি রিয়াজ উদ্দিন
সাংবাদিকতায় ‘দেশ সেরা পারফরম্যান্স’ সম্মাননা পদক পেলেন অগ্রযাত্রা প্রতিদিনের স্টাফ রিপোর্টার এনামুল হক রাশেদ
টেকনাফে ওয়ানশুটার গান ও গুলিসহ গ্রেপ্তার ৩
৩০ ঘণ্টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পাওয়া গেলো ৭ কোটি টাকার বিদ্যুৎ
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
তাজমহল দেখতে গিয়ে হারালেন জীবনের ১৮টি বছর, ২৮ দিনের প্যারোলে ফিরছেন মায়ের কোলে
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার, গুলি ও চাবুকসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
ঈদগাঁওয়ে হানিফ বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৪, আহত ১
সেন্টমার্টিনে ৫ ট্রলিং বোট ও ১৩ টন মাছ জব্দ, আটক ১০১ জেলে

প্রচ্ছদ >

খুলনা

পাইকগাছা থানার ওসির সঙ্গে মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

খুলনার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পাইকগাছা মডেল প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে পাইকগাছা থানার ওসির কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। অপরাধ দমনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার আহ্বান জানান।
এ সময় পাইকগাছা মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনস্বার্থে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার ওসি (তদন্ত) সামছুজ্জোহা, ক্লাবের সভাপতি মো. আজিজুল ইসলাম, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক মো. আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. নুরুল আমিন পলাশ, কোষাধ্যক্ষ এসএম শামীম আহমেদ, দপ্তর সম্পাদক মো. আওছাফুর রহমান, ক্রীড়া সম্পাদক মো. রাজু হোসেন, পাঠাগার সম্পাদক হাকিম মো. শাহাদাৎ হোসাইন, কার্যনির্বাহী সদস্য মো. রেজাউল ইসলাম, মো. জিনারুল ইসলাম, মো. আব্দুর রশিদ সানা এবং সাংবাদিক ভূপাল গাইন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.