ঢাকা, , , ,
সর্বশেষ
মোঃ কাজল ইসলাম, ক্রাইম রিপোর্টার
পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্যসহ গ্রেপ্তার ১১
চট্টগ্রামে ছাত্রলীগের মিছিলের চেষ্টা, আটক ২০
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ
ফিঙ্গারপ্রিন্টে মিলেছে পতেঙ্গার ঠিকানা, তবুও মেলেনি কক্সবাজার সদর হাসপাতালে নিহত শামীম আরার স্বজনের খোঁজ
কেরানীগঞ্জে কৃষি জমি গিলে খাচ্ছে মধু সিটি
এক মাস পর নিয়ন্ত্রণে ইনানীর গ্যাসকূপের আগুন, চলছে আরও ১ হাজার ফুট খনন
শাহ আমানত মাজার থেকে ককটেলসহ আটক ২
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ১২ দিনে গ্রেপ্তার ৪ পুলিশ কর্মকর্তা

প্রচ্ছদ >

পরিবেশ 

পৌরসভার ১৪নং ওয়ার্ডে এমপি নূরুল ইসলাম বুলবুলের ভ্যানগাড়ি উপহার

পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডবাসীর জন্য ৩টি ময়লা বহনকারী ভ্যানগাড়ি উপহার দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও জননেতা নূরুল ইসলাম বুলবুল।
​আজ শুক্রবার (২৭ নভেম্বর) বাদ আসর আনুষ্ঠানিকভাবে ওয়ার্ডবাসীর কাছে এই ভ্যানগাড়িগুলো হস্তান্তর করা হয়।
​ভ্যানগাড়ি প্রদানকালে জননেতা নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, একটি আধুনিক ও বাসযোগ্য শহর গড়তে হলে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই।
ওয়ার্ডের অলিগলি থেকে নিয়মিত ময়লা-আবর্জনা দ্রুত অপসারণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি ওয়ার্ডবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
​অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ১৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ওয়ার্ডবাসী এই সময়োপযোগী উদ্যোগের জন্য সংসদ সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.