ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

জামালপুর

দূর্যোগ ও দুঃসময়ে সরকার দূর্গতদের পাশে রয়েছে -ত্রান বিতরণ ও বাঁধ পরিদর্শনে-ধর্মমন্ত্রী

বন্যার্তদের পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন। বন্যার্তদের জন্য সরকারে সর্বাত্মক চেষ্টা করছে। একজন বানভাসী মানুষও যেন না খেয়ে দিন কাটায় সেজন্য সকল নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সাথে নিয়ে তাদের পাশে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গরীব অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য শেখ হাসিনা বিনিদ্র ও অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন। চলমান বন্যা যতদিন থাকবে, শুকনো খাবারসহ ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

মন্ত্রী জামালপুরের ইসলামপুরে বুধবার(১০জুলাই) উপজেলার চিনাডুলী ইউনিয়নের বীর নন্দনের পাড়া, চর নন্দনের পাড়া,বামনা,গিলাবাড়ী,বামনা,গুঠাইল,আমতলী এলাকায় ৪শত পরিবারের মাঝে ত্রাণের চাল ও আওয়ামী লীগের আয়োজনে ২শত পরিবারের মাঝে শুকনো খাবার , ইসলামী রিলিফ আয়োজনে ক্ষতিগ্রস্তদের মাঝে হাইজিং কিটস ও নগদ অর্থ এবং সাপধরী কাশারী ডোবা বাঁধ কাম রাস্তা পরিদর্শন অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি বলেন-জাতির পিতা দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছেন। আওয়ামী লীগ সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। মানুষের মৌলিক চাহিদা অন্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা। যা যা দরকার তা সরকার করে যাচ্ছে। দেশে গণতন্ত্র আছে বলেই এ দুর্যোগের সময় সরকার মানুষের পাশে দাঁড়িয়েছে।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আঃ সালাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, , ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,আবিদা সুলতানা যুথী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেস,আ্ঃ রাজ্জাক লালমিয়া,ইউপি চেয়ারম্যান আঃ সালাম, সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.