ঢাকা, , , ,
সর্বশেষ
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রচ্ছদ >

আইন ও আদালত

চট্টগ্রামের বোয়ালখালীতে ৬ দিন পর থানার সকল কার্যক্রম শুরু

চট্টগ্রামের বোয়ালখালী থানায় ছয়দিন পর শুরু হয়েছে সকল কার্যক্রম। আইনশৃঙ্খলা রক্ষায় পুরোদমে মাঠে নেমেছে পুলিশ সদস্যরা।

আজ সোমবার ১২ আগস্ট সকাল থেকে সাধারণ ডায়েরি, অভিযোগ গ্রহণসহ সার্বিক সেবা প্রদান শুরু করা হয়েছে বলে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন।

এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করেছিলেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্র-জনতা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এগিয়ে আসেন।কর্মবিরতি প্রত্যাহারের পর আজ সোমবার থেকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ স্বাভাবিক কাজকর্ম শুরু করেন।সে হিসেবে প্রায় ছয়দিন পর সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন তারা। এছাড়া অপরাধ দমনে সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা জোরদার টহল দিচ্ছেন।

দেখা গেছে, বোয়ালখালী থানা কার্যালয়ে সেবা প্রদানে প্রস্তুত রয়েছেন পুলিশ সদস্যরা। মানুষজন সেবা নিতে থানায় যাচ্ছেন। থানা পুলিশ কার্যক্রম শুরু হওয়ায় জনমনে স্বস্তি বাড়ছে।বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছহাব উদ্দিন বলেন, থানার সকল সদস্য দৈনন্দিন কার্যক্রম পালন করছেন। বোয়ালখালী উপজেলার মানুষ শান্তিপ্রিয়। অপরাধ নিয়ন্ত্রণে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
স্থানীয়রা ও শিক্ষার্থীরা সকল পুলিশদের সাধুবাদ জানান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.