ঢাকা, , , ,
সর্বশেষ
হোয়াইক্যংয়ে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক
রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রাম বিএনপির বিক্ষোভ
পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে, চালু হচ্ছে ঢাকা-পাবনা আন্তঃনগর ট্রেন
কক্সবাজারে বিচ কার্নিভালের নামে ঝাউবন নিধনের অভিযোগ
টেকনাফে পলাতক আসামি গ্রেপ্তার, রোহিঙ্গা যুবকের কারাদণ্ড
পাবনার ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সংবর্ধনা প্রদান
টেকনাফে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
আলীকদমে বাস-মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কনস্টেবল নিহত
বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
কক্সবাজারে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ছাত্র ইউনিয়ন নেতাকে, পরিবারের দাবি মুক্তি

প্রচ্ছদ >

বাগেরহাট

রামপালে শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল

বাগেরহাটের রামপালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকাল দুপুর ১২ টায় উপজেলা যুবদলের আয়োজনে রামপাল সদরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল থেকে উপজেলার সকল ইউনিয়ন থেকে রামপালে জড়ো হতে থাকে যুবদলের নেতা-কর্মীরা। এরপর থানা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলে ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই স্লোগান দেন নেতা-কর্মীরা

মিছিলটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী শাহাজালাল, রামপাল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান সুমন, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ওয়াহেদুজ্জামান সাবু, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল মোল্লা খোকনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.